ফাইনাল খেলতে না পারায় বাংলাদেশের সাফ অভিযান একপ্রকার ব্যর্থই। তবে খানিকটা হলেও সান্ত্বনা পেতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফে এক জয় ও দুই ড্রয়ে ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশের ফুটবল দল।
মালদ্বীপে সাফ খেলতে যাওয়ার আগে র্যাঙ্কিংয়ে ১৮৯ তম স্থানে ছিল বাংলাদেশ। সাফ শেষে দুই ধাপ এগিয়ে এখন ১৮৭তম স্থানে উঠে এসেছেন জামাল ভূঁইয়ারা। মজার বিষয় হচ্ছে, গ্রুপপর্বে দুই জয়ে সাফের ফাইনাল খেলা নেপাল পিছিয়েছে এক ধাপ!
দক্ষিণ এশিয়ার সাত দেশের মধ্যে র্যাঙ্কিংয়ে তলানির দিকে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সবচেয়ে নীচে থাকা শ্রীলঙ্কার র্যাঙ্কিং ২০৪। ফিফার নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তান আছে ১৯৭তম স্থানে। অষ্টমবারের মতো সাফের শিরোপা জেতা ভারত এক ধাপ এগিয়েছে। সুনীল ছেত্রীদের র্যাঙ্কিং এখন ১০৬। দুই ধাপ এগিয়ে মালদ্বীপ আছে ১৫৬ নাম্বারে।
দক্ষিণ এশিয়ান ফুটবলে র্যাঙ্কিংয়ে ওলটপালট হলেও বিশ্ব ফুটবলে শীর্ষস্থান যথারীতি ধরে রেখেছে বেলজিয়াম। দুইয়ে আছে ব্রাজিল। উয়েফা ন্যাশনস কাপ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স উঠে এসেছে তিনে। ইতালির অবস্থান চার ও ইংল্যান্ড আছে পাঁচে। কোপাজয়ী আর্জেন্টিনা নিজেদের এই অক্টোবরেও আছে ছয়ে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে