সমালোচনা যেন নেইমারের নিত্যসঙ্গী। বিভিন্ন কারণে এখন তিনি আলোচনায় আসছেন। পরিবেশের নিয়ম না মানায় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে প্রায় ৩৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে মাঙ্গারাটিবায় চলছে নেইমারের এক বিলাসবহুল প্রকল্পের কাজ। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের প্রকল্পে চলছে কৃত্রিমভাবে হ্রদ ও সৈকত তৈরির কাজ। গত মাসেই তাঁর বিরুদ্ধে নদী থেকে অনুমোদন ছাড়া পানি উত্তোলন, মাটি খননের অভিযোগ পাওয়া গেছে। গতকাল স্থানীয় প্রশাসন আবারও অনুসন্ধানে গিয়ে অনিয়ম খুঁজে পায়। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় তা ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। মাঙ্গারাটিবার পরিবেশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কৃত্রিম হ্রদ বানানোর সময় তাঁর বিরুদ্ধে পরিবেশের আইন ভাঙার অভিযোগ রয়েছে। অনুমতি ছাড়া পানি উত্তোলন করায় নদীর গতিপথ বদলে গেছে। স্থানীয় অ্যাটোর্নি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ, পরিবেশ সুরক্ষা অফিসসহ আরও অনেকে নেইমারের এ ঘটনা তদন্ত করে দেখবে।
পরিবেশ আইন লঙ্ঘন করায় তাঁকে আগেই প্রায় ১১ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। পরিবেশ কর্তৃপক্ষ তখন কাজ বন্ধ রাখতে বলেছিল। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে জানা গেছে, নেইমার প্রকল্পের কাজ চালিয়ে যান। এমনকি পার্টিরও আয়োজন করেছেন এবং হ্রদে সাঁতার কেটেছেন। ২০১৬ সালে নেইমার কিনেছেন মাঙ্গারাটিবা ম্যানশন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২.৫ একর (১০ হাজার বর্গমিটার) জমির ওপর এই ম্যানশন কিনেছেন। এখানে একটি হেলিপ্যাড, স্পা ও জিম তৈরি করছেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে