উড়তে থাকা ম্যানচেস্টার সিটি হুট করে ভূপাতিত হয়েছে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পরশু রাতে টটেনহামের কাছে ৩-২ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ থাকলেও এখন সিটিজেনদের তাড়া করতে শুরু করেছে লিভারপুল।
টটেনহাম ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি ফিল ফোডেন। দল দুটি গোল পেলেও কোনো অবদান নেই তাঁর। সে দুঃখ ভুলতেই হয়তো গত রাতে মা ও প্রেমিকাকে নিয়ে বক্সিং প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন ফোডেন।
দুঃখ ভোলা তো দূরে থাক, বক্সিং দেখতে গিয়ে উল্টো ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন ফোডেন। ম্যানসিটির ২১ বছর বয়সী তারকার মা ক্লেয়ারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
ভিডিওতে দেখা গেছে, কয়েকজন দুর্বৃত্ত ফোডেন ও ক্লেয়ারকে ঘিরে ফেলেছে। ফোডেন তাঁর মাকে ছাড়িয়ে নিতে চাইলে কথা কাটাকাটি হয়। এ সময় এক দুর্বৃত্ত ফোডেনের মায়ের মুখমণ্ডলে ঘুষি মারে।
ঘটনার সূত্রপাত করেছিল দুর্বৃত্তরাই। বক্সিং দেখে ফেরার সময় কেউ একজন ফোডেন ও তাঁর প্রেমিকা রেবেকাকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করে। কথা কানে আসতেই রেবেকা প্রতিবাদ শুরু করেন। চিৎকার করে রেবেকা বলতে থাকেন, ‘কে এই কথা বলল? সাহস থাকে তো আরেকবার বল।’ তখন দুর্বৃত্তদের একজন বলে, ‘কেউ কিছু বলেনি।’
এরপরেই লেগে যায় দুপক্ষের। ছেলের প্রেমিকার হয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেন ক্লেয়ারও। তখনই হামলার শিকার হন তিনি।
অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে ম্যানচেস্টার পুলিশ। জানিয়েছে, ‘এও অ্যারেনায় এক নারীকে গত রাতে লাঞ্ছিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও পাওয়া গেছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এ ব্যাপারে অবগত। কেউ এভাবে শৃঙ্খলা বিনষ্ট করতে পারে না। আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করব।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে