
ইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
যে জয়ের নায়ক পাপন সিং। অতিরিক্ত সময়ে তাঁর গোলেই শেষ হাসি ফোটে বাংলাদেশের মুখে। যদিও এটা ২০২৪ সালে বাংলাদেশের দ্বিতীয় জয়। এদিন প্রথম ম্যাচের মতো শুরুতেই খেই হারায় বাংলাদেশ। রক্ষণের ভুলে দ্রুতই গোল হজম করেন স্বাগতিকেরা। আর মালদ্বীপের গত ম্যাচের জয়ের নায়ক আলী ফাসিরই কাঁপিয়ে দেন বাংলাদেশের রক্ষণভাগ। ম্যাচের ২৩ মিনিটে ইব্রাহিম মাহুদের বাড়ানো বল ডি বক্সে পান ফাসির। তাঁর পাশেই ছিলেন বাংলাদেশের তপু বর্মণ। আর একটু সামনে সাদ উদ্দিন। কিন্তু ফাসিরকে আটকাতে ব্যর্থ হন তপু ও সাদ। এই সুযোগে নিখুঁত শটে বাংলাদেশের জালে বল জড়ান মালদ্বীপের এই মিডফিল্ডার। প্রথম ম্যাচেও ফাসিরের গোলে হেরে যায় বাংলাদেশ। এর পাঁচ মিনিট পর পাল্টা আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি করলেও মালদ্বীপের রক্ষণ দেয়াল টপকাতে পারেননি মোরসালিনরা।
এক গোল হজম করে কিছুটা তেড়েফুঁড়ে আক্রমণ সাজানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে স্বাগতিকদের বেশ কয়েকটি আক্রমণ মাঝমাঠেই নস্যাৎ করে দেয় মালদ্বীপ। ৩৯ মিনিটে মাঝ মাঠ দিয়ে আক্রমণে উঠে বাংলাদেশ। বক্সের একেবারে মাঝখানে জায়গা পেয়ে শট নেন ফাহিম। কিন্তু তার শট প্রতিপক্ষ গোলকিপার শরিফ হোসাইনের নাগালে থাকায় রুখে দেন তিনি। তবে শটে গতি থাকায় বল গ্লাভসবন্দী না করে ফিস্ট করে দেন মালদ্বীপের গোলকিপার। আলগা বল পেয়ে ফিরতি শট নেন মোরসালিন। কিন্তু তাঁর শট পোস্টের ওপর দিয়েই চলে যায়। ৪৩ মিনিটে আর ভুল হয়নি। ডান পাশে ধরে আক্রমণ শানায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ডি বক্সের বাইরে বল পেয়ে মজিবুর রহমান জনি শুরুতে দেন শেখ মোরসালিনকে। মোরসালিন শট নেওয়ার জায়গা না পেয়ে বলটা আবার জনিকে ফেরত দেন। আর সেই বল ডান পায়ের বুলেট গতির শটে পোস্টের বাঁ পাশ দিয়ে জালে পাঠান এই মিডফিল্ডার। ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ।
বিরতির পর ৪৯ মিনিটে রাকিবের জোরালো শট পোস্টের ওপর দিয়ে তুলে দেন মালদ্বীপের গোলকিপার শরিফ। তাতে কর্নার পায় বাংলাদেশ। তবে সেই কর্নার থেকে আশা জাগানিয়া কোনো সুযোগ তৈরি করা যায়নি। ৫৩ মিনিটে বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মার দারুণ সেভ নিশ্চিত গোল বাঁচিয়ে দেয়। বাঁ পাশ থেকে গোলমুখে ক্রস পাঠান মালদ্বীপের নাঈজ হাসান। সেই ক্রসে মাথা ঠুকলেও পজিশনমতো থেকে বল রুখে দেন আহমেদ রিজওয়ান। ৫৮ মিনিটে মালদ্বীপের আরেকটি গোছানো আক্রমণ নিজেদের ভুলেই সফলতা পায়নি। এর এক মিনিট পর ফাঁকা রক্ষণ পেয়েও বল ক্রস করতে পারেননি বাংলাদেশের ফাহিম। ম্যাচে লিড নিতে এভাবেই নিয়মিত আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। ৬০ থেকে ৭৫ মিনিটে আরো তিনবার আক্রমণ করেও দ্বিতীয় সাফল্যের দেখা পায়নি লাল সবুজের দল।
সময় যত গড়ায় ফাউলের সংখ্যাও তত বাড়তে থাকে। দুই দলই মরিয়া হয়ে উঠে দ্বিতীয় গোলের জন্য। বাংলাদেশের কোচ একাদশে আনেন তিন বদল। মোরসালিনকে উঠিয়ে নামানো হয় পিয়াস আহমেদ নোভাকে। যেটা বাংলাদেশের জার্সিতে তাঁর প্রথম ম্যাচ। তাতে আক্রমণে গতি বাড়লেও মালদ্বীপের শক্ত রক্ষণ টপকানো কঠিনই হয়ে যায়। চার ডিফেন্ডারের সঙ্গে আরও দু-একজনকে দেখা যায় রক্ষণ পাহারায়। যে কারণে একের পর এক আক্রমণ করেও আর গোলের দেখা পাওয়া যায়নি। তবে ৮৪ মিনিটে প্রতিপক্ষের গোলকিপারকে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি জাতীয় দলে অভিষেক হওয়া নোভা। যোগ করা মিনিটে বাংলাদেশের গোছানো আক্রমণে শেষ পর্যন্ত আসে জয়সূচক গোলটি। বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে মালদ্বীপের জাল কাঁপান সোহেল রানার বদলি হিসেবে নামা পাপন সিং। যার সুবাদে ধরা দেয় দারুণ এক জয়।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে