আর্জেন্টিনা যদি পোল্যান্ডের বিপক্ষে হেরে যেত, অবশ্যই ভিলেন হয়ে যেতেন লিওনেল মেসি। দল জিতে গেছে, ফলে এই আলোচনাও এখন মেসিবন্দনায় পরিণত হয়েছে। পেনাল্টি মিস ছাড়া, মেসি এই ম্যাচের সেরা খেলোয়াড়ই। তাই অধিনায়ককে এই পেনাল্টি দিয়ে বিবেচনা করতেই নারাজ রদ্রিগো ডি পল।
সৌদি আরবের বিপক্ষে পিছিয়ে পড়ে মাঠেই মনোবল হারিয়ে ফেলেছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। মেক্সিকো-পোল্যান্ডের বিপক্ষে দেখা গেছে ভিন্ন এক আর্জেন্টিনা দলকে। প্রতিপক্ষকে সুযোগই দেয়নি তারা। মেক্সিকোর বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে প্রথমার্ধে গোল না পেয়ে চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে গোল করে দলকে উদ্ধার করেন অধিনায়ক মেসি।
গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে হাতছাড়া করলেন পেনাল্টি থেকে গোল আদায়ে। ম্যাচের পর মেসির পেনাল্টি মিস নিয়ে ডি পলের মন্তব্য জানতে চান গণমাধ্যমকর্মীরা। এই মিডফিল্ডার বললেন, ‘লিও (মেসি) আমাদের অধিনায়ক, যিনি জাহাজের নেতৃত্ব দিচ্ছেন (আর্জেন্টিনা দলের)। মেক্সিকোর বিপক্ষে তিনি খেলা ঘুরিয়ে দিয়েছিলেন এবং আমাদের শান্ত রাখার জন্য সবকিছু করেছিলেন। পোল্যান্ডের বিপক্ষে ব্যর্থ হয়েছেন; কিন্তু আমরা একটি দল হিসেবে মেসির পাশে ছিলাম, আমরা পেছনে আছি যাতে তিনি ভেঙে না পড়েন।’
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দলগুলো যত সামনে এগোচ্ছে, পথ আরও কঠিন হচ্ছে। প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় প্রস্তুত আলবিসেলেস্তেরা। ডি পল বলেছেন, ‘আমি মনে করি আমাদের ২৬ জন খেলোয়াড়ই খেলার জন্য প্রস্তুত রয়েছে। সামনের খেলাগুলো খুবই কঠিন। আমাদের অনুশীলন সেশনগুলোও দেখতে অবিশ্বাস্য এবং খুব উচ্চ স্তরের।’
ডি পল সবচেয়ে এগিয়ে রাখলেন দলের একতাকে। এই মিডফিল্ডার বললেন, ‘এই দলের সবচেয়ে মূল্যবান ব্যাপার হলো–এটি একটি দল।’
পোল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রদ্রিগো ডি পল। ম্যাচে সবচেয়ে বেশি ১৬৫ বার বল স্পর্শ করেছেন আতলেতিকো মাদ্রিদ তারকা। ১৪৫টি পাসের মধ্যে ১৩৭টি সফল পাস ছিল। অর্থাৎ, ৯৪ শতাংশ পাস ছিল নির্ভুল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে