যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে লিওনেল মেসিকে আর্জেন্টিনা পাবে না—এ খবর অনেক পুরোনো। তবু মেসির অনুপস্থিতিতে দুর্দান্ত খেলে চলেছে আর্জেন্টিনা। একের পর এক ম্যাচ জিতেছে দাপটের সঙ্গে। কোস্টারিকার বিপক্ষে আজ শুরুতে পিছিয়ে থেকেও আলবিসেলেস্তেরা জিতেছে ৩-১ গোলে।
লস অ্যাঞ্জেলেসে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে আজ শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। চার মিনিটে আলেহান্দ্রো গারনাচোর পাস থেকে বাঁ পায়ে শট দেন আনহেল দি মারিয়া। তবে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস তা প্রতিহত করেন। শুরুতে সুযোগ মিস করার পর কোস্টারিকার রক্ষণদুর্গে বারবার হানা দিয়েও গোলমুখ খুলতে পারছিল না আর্জেন্টিনা, যেখানে ১৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ২১ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার সুযোগ এনজো ফার্নান্দেজ পেয়েছিলেন ঠিকই, তবে কোস্টারিকার গোলরক্ষক নাভাস প্রতিহত করেন।
এক মিনিট পর আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির শটও ঠেকিয়ে দেন নাভাস। আর্জেন্টিনার এমন সুযোগ মিসের মহড়ায় ম্যাচে প্রথম গোল করে কোস্টারিকা। ৩৪ মিনিটে গোল করেন কোস্টারিকার স্ট্রাইকার ম্যানফ্রেড উগার্তে। সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠলেও আর্জেন্টিনা প্রথমার্ধে পায়নি গোলের দেখা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কোস্টারিকা।
পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছে দ্রুতই। ৫২ মিনিটে বাঁ পায়ের শটে ফ্রিকিকে গোল করেন দি মারিয়া। সমতায় ফেরার পর ৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আর্জেন্টিনা। ওতামেন্দির কর্নার থেকে পাওয়া পাস রিসিভ করে কাছাকাছি থেকেও গোল করতে পারেননি নিকোলাস তাগলিয়াফিকো। তাগলিয়াফিকোর শট লেগে যায় গোলবারে। তবে এজন্য আলবিসেলেস্তেদের বেশিক্ষণ আক্ষেপে পুড়তে হয়নি। ৫৬ মিনিটে হেডে লক্ষ্যভেদ করেন ম্যাক অ্যালিস্টার।৮ মিনিট পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল কোস্টারিকা। ৬৪ মিনিটে ব্র্যান্ডন আগুইলেরার অ্যাসিস্টে ডান পায়ে শট নেন কোস্টারিকার ডিফেন্সিভ মিডফিল্ডার ব্র্যান্ডন আগুইলেরা। তবে আগুইলেরার শট অনেক বাইরে দিয়ে চলে যায়।
কোস্টারিকার গোল মিসের সুযোগ হাতছাড়া হতে না হতেই ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। ৭৭ মিনিটে রদ্রিগো দি পলের থ্রু বল থেকে বল রিসিভ করেন লাওতারো মার্তিনেজ। রিসিভের পর ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। ম্যাচ যতই শেষের দিকে গড়াতে থাকে, ব্যবধান বাড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠে আলবিসেলেস্তেরা। তবে আর কোনো গোল করতে পারেনি কেউই। শেষ পর্যন্ত কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে