মেক্সিকান রেফারি ফার্নান্দো গেরেরো শেষ বাঁশি বাজাতেই কানাডীয়দের আর থামায় কে! যিনি যাঁকে সামনে পাচ্ছেন, তাঁকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছেন, দু চোখে বেয়ে ঝরছে আনন্দ অশ্রু। কেউ কেউ গ্যালারিতে গিয়ে স্ত্রী-সন্তানদের চুম্বন করছেন। যেন টরোন্টোর বিএমও ফিল্ড হয়ে উঠেছিল স্বপ্নপূরণের মঞ্চ।
হবে না-ই বা কেন? দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান যে ঘটিয়ে ফেলেছে কানাডা। জ্যামাইকাকে আজ ৪-০ গোলে উড়িয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার ফিফা বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।
উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল (কনকাকাফ) থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায় তিনটি দল। কাতারের টিকিট পেতে হলে জ্যামাইকার বিপক্ষে ড্র যথেষ্ট ছিল কানাডার। এমন সমীকরণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি উসাইন বোল্ট-ক্রিস গেইলের দেশকে বিধ্বস্ত করে ছেড়েছে।
নিজ ডেরা বিএমও ফিল্ডে আজ ম্যাচের ১৩ মিনিটে কাইল লরিনের গোলে এগিয়ে যায় কানাডা। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ব্যবধান ২-০ করেন তাজন বুকানান।
৮৩ মিনিটে জ্যামাইকান রক্ষণ চিড়ে আবারও উচ্ছ্বাসে মাতে কানাডা। এবার জাল কাঁপান জুনিয়র হোইলেট। দিশেহারা জ্যামাইকানরা এরপর খেই হারিয়ে উপহার দিয়ে বসে। ৮৮ মিনিটে ডিফেন্ডার আদ্রিয়ান মারিয়াপ্পা নিজেদের জালে বল পাঠিয়ে দেন।
এক পেশে জয়ে তিন যুগের আক্ষেপ ঘুচেছে কানাডার। সর্বশেষ ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। সে বছরই আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা।
১৩ ম্যাচে ৮ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের শীর্ষে কানাডা। সমান সংখ্যক ম্যাচে ২৫ পয়েন্ট যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় মার্কিনিরা আছে দুইয়ে।
চারে থাকা কোস্টারিকার এখনো সুযোগ রয়েছে। তবে শেষ ম্যাচ জিততেই হবে তাদের। একই সঙ্গে মেক্সিকোর হার কামনা করতে হবে। তবে মেক্সিকানরা ন্যূনতম ড্র করলে প্লে অফ খেলতে হবে কোস্টারিকাকে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে