লিওনেল মেসির ম্যাচ বলে কথা। টিকিটের দাম যেমন বেশি থাকে, তেমনি চাহিদাও থাকে প্রচুর। টিকিট ছাড়তে না ছাড়তেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়।
লিগ কাপের শেষ ষোলোয় পরশু ইন্টার মায়ামির প্রতিপক্ষ এফসি ডালাস। এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নতুন ক্লাবে খেলার পর এবারই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। ২০ হাজার দর্শক এই মাঠে বসে খেলা দেখতে পারবেন। নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) ১০ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়েছে। এফসি ডালাসের টিম অফিশিয়ালসদের মতে, তাঁদের (এফসি) ইতিহাসে দ্রুততম সময়ে সব টিকিট বিক্রি হয়ে যায়। টিকিটের সর্বনিম্ন দাম ২৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৩২ হাজার ৫২৯ টাকা। আর অফিশিয়ালি টিকিট বিক্রি করা ওয়েবসাইটে এএক্সএসে দেখা যাচ্ছে ৬০০ ডলারেরও (বাংলাদেশি ৬৫ হাজার ২৭৬ টাকা) বেশি দামে।
২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। লিগ কাপের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল ক্রুজ আজুল। এই ম্যাচের আগে টিকিটের দাম বেড়ে গিয়েছিল হুহু করে। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছিল, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)। যেখানে ক্রুজ আজুলের বিপক্ষে শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রিকিকে ম্যাচ জেতান মেসি।
ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। এর আগে লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। সেই ম্যাচে দুই গোল করেছিলেন ও অ্যাসিস্ট করেছিলেন এক গোলে। অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোয় পৌঁছেছে মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি, আরেক গোল করেন জোসেফ মার্তিনেজ। পেনাল্টিতে হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার তা করেননি। মার্তিনেজ গোল করেছিলেন পেনাল্টিতে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে