কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ঘণ্টা বেজে যায় ব্রাজিলের। বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ করলেন কোচ তিতে। নেইমার মনে করেন, এবারের বিশ্বকাপ তিতের প্রাপ্য ছিল।
গ্রুপ পর্বে সার্বিয়া ও সুইজারল্যান্ড-এই দুই ইউরোপীয় দলকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠেছিল সেলেসাওরা। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারায় ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নেইমার মনে করেন, এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ছিলেন। ইনস্টাগ্রামে তিতেকে নিয়ে দেওয়া পোস্টে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লেখেন, ‘আমাদের অনেক সুন্দর মুহূর্ত আছে। আবার অনেক দুঃখের মুহূর্ত আছে, যা দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে। বিশ্বকাপ আপনার প্রাপ্য।’
১৬ জুন, ২০১৬ ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিতে। তিতের অধীনে ৬ বছরে ৮১ ম্যাচ খেলেছে ব্রাজিল। জিতেছে ৬১ ম্যাচ, ড্র করেছে ১৩ ম্যাচ এবং হেরেছে ৭ ম্যাচ। তিতে সম্পর্কে নেইমার আরও বলেন, ‘আমার দেখা অন্যতম সেরা কোচ আপনি। আমি সবসময় আপনার প্রশংসা করি।’ সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ প্রফেসর তিতে।’
২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপরের পাঁচ বিশ্বকাপেই নকআউট রাউন্ডে হেরেছে সেলেসাওরা। যার মধ্যে চারবার হেরেছে কোয়ার্টার ফাইনালে এবং একবার সেমিফাইনালে। পাঁচবারই ব্রাজিল হেরেছে ইউরোপীয় দলগুলোর কাছে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে