সাফ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বাংলাদেশ। নেপালের রাজধানী শহর কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ যুব ফুটবল দল। তাতেই যুব সাফের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত এক মাসে বাংলাদেশের পরিস্থিতি ছিল অস্থিতিশীল। ৫ আগস্ট সরকার পতনের পরও সেই রেশ এখনো কাটেনি। নেপালে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের কথা জানানোর কাজটা করলেন বাংলাদেশের স্ট্রাইকার মিরাজুল ইসলাম। ১৬ মিনিটে মিরাজুলের গোলেই এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গোলের পর জার্সি যখন উল্টো করে পরেন মিরাজুল, সেখানে লেখা ছিল—‘মুগ্ধ এবং আবু সাঈদ-এর স্মরণে মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।’ বাংলাদেশ স্ট্রাইকারের জার্সিতে লেখাটা দেশের ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মারুফুল হকের বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। ৮৫ মিনিটে গোল করেন পিয়াশ আহমেদ নোভা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী হাসান শ্রাবণের নেতৃত্বাধীন বাংলাদেশ। তিনি একই সঙ্গে অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশের গোলপোস্টের দায়িত্বও সামলাচ্ছেন।
১৮ আগস্ট নেপালের আনফা কমপ্লেক্সে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ সাফ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর শ্রাবণরা এরপর খেলবেন নেপালের বিপক্ষে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচ। এই ম্যাচেই জানা যাবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল। শ্রীলঙ্কা নিজেদের দুটি ম্যাচেই হেরেছে। গ্রুপের অপর দল পাকিস্তান এখনো কোনো ম্যাচ খেলেনি।২৫ ও ২৬ আগস্ট হবে যুব সাফের দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে ২৮ আগস্ট। সব ম্যাচ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে।
আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে