মার্সেলো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন এখনো দুই মাস হয়নি। অপেক্ষায় আছেন নতুন ঠিকানায় যাওয়ার। কিন্তু এখনো নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করেননি ব্রাজিলিয়ান লেফট ব্যাক। অথচ ইউরোপের নতুন মৌসুম শুরু হয়ে গেছে সপ্তাহের বেশি হয়। ফুটবলবিহীন মার্সেলোর সময়টা কেমন কাটছে তবে?
ইউরোপের দলবদল শেষ হতে এখনো বেশ কয়েক দিন বাকি। তার মধ্যে নতুন ঠিকানার সন্ধান পেলে তো ভালো; নয়তো অবসরই নিয়ে নিতে পারেন মার্সেলো। দুর্দান্ত এক ফুটবল ক্যারিয়ারের পরিসমাপ্তি হয়ে যেতে পারে ৩৪ বছর বয়সেই।
২০২১-২২ মৌসুমে তিনটি শিরোপা জিতে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছেন মার্সেলো। রিয়াল মাদ্রিদ ইতিহাসের সর্বোচ্চ ২৫ শিরোপার মালিক তিনি। লস ব্লাংকোসদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর প্রস্তাব পেয়েছিলেন কাতার ও যুক্তরাষ্ট্রের এমএলএস ফুটবল থেকে। কিন্তু সেই প্রস্তাব এখনো গ্রহণ করেননি। যার অর্থ দাঁড়ায়, নিকট ভবিষ্যতে অবসরের জোর সম্ভাবনা রয়েছে তাঁর। স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।
অবসর যদি নিয়েও নেন, তবে মাঠের বাইরে মার্সেলোর পরবর্তী জীবন কেমন হবে? মার্কা আরও জানাচ্ছে, ফুটবল-পরবর্তী জীবনের জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিচ্ছেন তিনি। ব্যবসায়ী হিসেবে জীবন শুরু করতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। বর্তমানে দুটি ক্লাবের মালিক তিনি। একটি ব্রাজিলের চ্যাম্পিয়োনাতো প্যারানেন্স লিগের ক্লাব আজুরিজ, দ্বিতীয়টি পর্তুগিজ দ্বিতীয় বিভাগের দর মাফরা। এ দুটি দলের পাশাপাশি অন্যান্য ব্যবসার দিকেও হাত বাড়াতে পারেন মার্সেলো। সেই সঙ্গে পরিবারকে সময় দেওয়াটা আরও বাড়াতে পারেন তিনি। এখন ‘অবসরে’ যেমন দিচ্ছেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে