বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবির দায়ভার কাঁধে নিয়ে কোচ তিতের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রামন মেনেজেস। কিন্তু বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নেমে শুরুটা ভালো হয়নি তাঁর। মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে তাঁর দল। এতে বাজে অভিজ্ঞতায় সেলেসাওদের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে মেনেজেসের।
অন্তর্বর্তীকালীন কোচ হওয়ায় ব্রাজিলের ডাগআউটে খুব বেশি দিন দেখা যাবে না মেনেজেসকে এটা সবার জানা। এতে নেইমারদের স্থায়ী কোচ নিয়োগের বিষয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ। অনেকের সঙ্গে গুঞ্জন হিসেবে শোনা গিয়েছে কার্লো আনচেলত্তির নাম। ব্রাজিলের ডাগআউটে রিয়াল মাদ্রিদের কোচের দাঁড়ানোর সম্ভাবনা বেশি বলে কিছুদিন আগে জানিয়েছিলেন সেলেসাওদের গোলরক্ষক এডারসনও। এবার সেই গুঞ্জনে যোগ দিয়েছেন খোদ ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ।
ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসনের সুরেই কথা বলেছেন রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে তিনি বলেছেন, ‘আনচেলত্তি এমন একজন কোচ তাঁকে শুধু ব্রাজিল সমর্থকেরা নয়, খেলোয়াড়রাও চায়। ব্রাজিলের যেখানেই যাই না কেন প্রত্যেক স্টেডিয়ামে কোচ হিসেবে সমর্থকেরা তাঁকেই চায়।’
মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগেও ড্রেসিংরুমে আলোচনার প্রধান বিষয় ছিল আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং কাসিমেরোরা এই ইতালিয়ান কোচের অধীনে জাতীয় দলে খেলার আগ্রহ জানিয়েছেন বলে শোনা গেছে। তাই ব্রাজিল সমর্থকদের আশার কথা জানিয়ে রদ্রিগেজ বলেছেন, ‘সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন এবং আমরা দেখব তাঁকে কোচ হিসেবে আনতে পারি কি না।’ বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন আনচেলত্তি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে