বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির রেকর্ড হয়তো গুনেও শেষ করা সম্ভব নয়। অসংখ্য রেকর্ড নিজের করে নেওয়ায় ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি পেয়েছিলেন মেসি। এবার তাঁর রেকর্ডই গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে ভাঙলেন সার্জিও বুসকেটস।
গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই ম্যাচে খেলতে নেমে এল-ক্লাসিকোতে সর্বোচ্চ ৪৬ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন বুসকেটস। এর আগে এল-ক্লাসিকোতে ম্যাচ খেলার রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি ও রামোস। মেসি ও রামোস দুজনেই খেলেছিলেন ৪৫টি করে ম্যাচ। যেখানে মেসি খেলেছিলেন বার্সেলোনার হয়ে আর রামোস রিয়ালের জার্সিতে। বর্তমানে এ দুই তারকা ফুটবলার খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে।
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল এল-ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। যে গোল বার্সা পেয়েছিল রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলের সুবাদে। ১৯ মার্চ পরবর্তী এল-ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল। ন্যু ক্যাম্পে সেবার লা-লিগায় খেলবে এ দুই দল। আর ৫ এপ্রিল ন্যু ক্যাম্পে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলবে এ দুই দল।
এল-ক্লাসিকোতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড:
সার্জিও বুসকেটস (বার্সেলোনা): ৪৬ ম্যাচ
লিওনেল মেসি (বার্সেলোনা): ৪৫ ম্যাচ
সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ): ৪৫ ম্যাচ

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে