
ব্যালন ডি’অরের সোনালি ট্রফি উঠবে কার হাতে? তা জানা যাবে সেপ্টেম্বরে। মৌসুম যেহেতু শেষ, তাই এ নিয়ে আলোচনা বেড়ে গেছে। তবে দুটি নামই শোনা যাচ্ছে বেশি—পিএসজির ওসমান দেম্বেলে ও বার্সেলোনার লামিনে ইয়ামাল। দেম্বেলেকে বেশ ভালোভাবেই চেনা কিলিয়ান এমবাপ্পের। গত মৌসুমেও একসঙ্গে পিএসজিতে খেলেছেন তারা।
এবার অবশ্য ঠিকানা বদলেছেন এমবাপ্পে। ঠিক এই মৌসুমেই পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পেছনে বড় অবদান রাখেন দেম্বেলে। তাই ব্যালন ডি’অরের জন্য তাঁকেই ভোট দেবেন এমবাপ্পে।
চ্যাম্পিয়নস লিগ ছাড়াও পিএসজির হয়ে লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ জিতেছেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোলের পাশাপাশি অ্যাসিস্টও আছে ১৫ টি। অন্যদিকে ইয়ামালও দেখিয়েছেন তাঁর বাঁ পায়ের দ্যুতি। বার্সেলোনার জার্সিতে জিতেছেন লা লিগা, কোপা দেল রের ও স্প্যানিশ সুপার কাপ।
একই লিগে খেললেও তাঁকে দেম্বেলের ওপরে রাখছেন না এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ও ফ্রান্সের অধিনায়ক বলেন, ‘আমি দেম্বেলেকে ভোট দেব কি না? হ্যাঁ। বিষয়টা কি আসলেই ব্যাখ্যা করার দরকার আছে? আমরা ইয়ামাল ও দেম্বেলেকে নিয়ে কথা বলছি, আমি দেম্বেলেকে বেছে নেব। এটা খুবই পরিষ্কার।’
এমবাপ্পে চলে যেতেই বদলে গেল পিএসজির ভাগ্য। ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো জিতে নেয় পরম আরাধ্যের চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তবে এতে আফসোস হচ্ছে না শিরোপাহীন মৌসুম কাটানো এমবাপ্পের।
তিনি বলেন, ‘আমি তাড়াহুড়ো করে চলে যাইনি। পিএসজির সঙ্গে আমার গল্পটা সেখানেই শেষ হয়েছিল। কোনো তিক্ততা নেই আমার, আমি আমার পথের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। কিন্তু আমাকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগ জেতাটা নিয়তিতে লেখা ছিল।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে