এক সময় খাওয়ার টাকা ছিল না তাঁর। অনেক রাতে না খেয়ই ঘুমিয়ে পড়তে হয়েছে। সেই ডারউইন নুনেজই এখন লিভারপুলের সবচেয়ে দামি ফুটবলার। বেনফিকার সঙ্গে তাঁকে কেনার ব্যাপারে চুক্তির সবকিছুই ঠিকঠাক করে ফেলেছে লিভারপুল। আনুষ্ঠানিক ঘোষণাটা কেবলই সময়ের ব্যাপার।
চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ লিভারপুল ১০ কোটি ইউরো দিয়ে কিনছে নুনেজকে। এর মধ্যে ২ কোটি ৫০ লাখ ইউরো হচ্ছে শর্ত সাপেক্ষ। আগামী ৬ বছর লিভারপুলের হয়ে খেলবেন উরুগুয়েন এই স্ট্রাইকার।
ফুটবলার হওয়ার পথে ডারউইন নুনেজের শৈশব কেটেছে অনেক কষ্টে। এতটাই কষ্টের যে বহু রাত কাটাতে হয়েছে অনাহারে। দুই ভাই মিলে রাতে ঘুমাতেন না খেয়ে। অনেক সাক্ষাৎকারে তাঁর শৈশবের দিনগুলোর বর্ণনা পাওয়া যায়। সাক্ষাৎকারগুলোতে তিনি বলেছিলেন, ‘অনেক রাত না খেয়ে ঘুমিয়েছি। তবে পরিবারের সদস্যদের মধ্যে আমার মা সবচেয়ে বেশি অনাহারে ঘুমিয়েছেন। তিনি আমাদের সঙ্গে না খেয়েই ঘুমিয়ে পড়তেন যেন আমরা দুই ভাই আগে খেতে পারি। তাই আমি ভুলব না কোথা থেকে এসেছি।’
লিভারপুল অনেক দিন থেকেই একজন গোল শিকারির সন্ধানে ছিল। সাদিও মানের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত লিভারপুলকে নতুন তারকা কেনার দিকে আরও এগিয়ে দেয়। এর মধ্যে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডকেও চেয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত হিসাবে মেলেনি। তবে দর-কষাকষির হিসাবটা পুরোপুরি মিলেছে নুনেজকে কিনতে গিয়ে। বয়স বিবেচনাতেও নুনেজকে সেরা পছন্দ হিসেবে বেছে নিয়েছে ‘অল রেড’রা।
২২ বছর বয়সী ডারউইন নুনেজ একজন পূর্ণাঙ্গ স্ট্রাইকার। বেনফিকার হয়ে গত মৌসুমে অসাধারণ খেলেছেন তিনি। সব মিলিয়ে গোল করেছেন ৩৪টি। তাঁর খেলা সম্পর্কে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, ‘সে শারীরিকভাবে শক্তিশালী, গতি আছে, ফিনিশিং ভালো। সব মিলিয়ে খুবই ভালো খেলোয়াড়। সে যদি সুস্থ ও চোটমুক্ত থাকতে পারে, তাহলে দারুণ একটা ক্যারিয়ার গড়তে পারবে।’
ডারউইন নুনেজের ইউরোপীয় ক্যারিয়ার শুরু হয় স্পেনের ক্লাব আলমেরিয়া দিয়ে। এরপর তিনি যোগ দেন পর্তুগিজ ক্লাব বেনফিকাতে। গত মৌসুমে ভালো খেলে ইউরোপের বড় দলগুলোর চোখে পড়েন। এখন সবচেয়ে দামি ফুটবলার হিসেবে লিভারপুলে আসতে যাচ্ছেন। এর আগের ক্লাব রেকর্ডটি ছিল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের। তাঁকে কিনতে লিভারপুলের খরচ হয়েছিল ৭ কোটি ৫০ লাখ ইউরো।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে