ঢাকা: রোমাঞ্চ ও উত্তেজনার পারদ চূড়ায় তুলে শেষ হয়েছে ইউরোপীয় শীর্ষ লিগের লড়াই। মৌসুমজুড়ে লিগগুলোয় অনেক তারকা নিজেদের সেরাটা উপহার দিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ লিগের শীর্ষ পাঁচ ফুটবলারকে নিয়ে এই আয়োজন। যাঁরা আসলে গড়ে দিয়েছেন পার্থক্য।
রুবিন দিয়াজ (সিটি)
এক মৌসুম বিরতির পর ফের প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমজুড়ে সিটির আক্রমণ ভাগের মতো রক্ষণও ছিল উজ্জ্বল। তবে আলাদাভাবে বলতে হয় পর্তুগিজ সেন্টার ব্যাক রুবিন দিয়াজের কথা। রক্ষণে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে দারুণ কার্যকারিতা দেখিয়েছেন দিয়াজ। সদ্য শেষ হওয়া মৌসুমে ৫৪ শতাংশ সফল ট্যাকেল করেছেন দিয়াজ, বল ক্লিয়ার করেছেন ৯০টি। এমনকি ডুয়েল জিতেছেন ১১১ বার।
রুমেলো লুকাকু (ইন্টার)
১১ বছর পর সিরি ‘আ’ শিরোপা পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান। ইতালিতে জুভেন্টাস–রাজত্ব শেষ করতে মৌসুমজুড়ে ধারাবাহিক ছিল ইন্টার। দলের তারকা খেলোয়াড়েরাও দারুণভাবে মেলে ধরেছিলেন নিজেদের। যেখানে সবার আগে বলতে হয় রোমেলু লুকাকুর কথা। গোলদাতার তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর (২৯) চেয়ে পিছিয়ে দুই নম্বরে ছিলেন এই বেলজিয়ান স্ট্রাইকার (২৪)। কিন্তু ফল বিবেচনায় রোনালদোর চেয়ে অনেক বেশি কার্যকর ছিলেন।
লুইস সুয়ারেজ (লা লিগা)
বার্সেলোনা থেকে ফুরিয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে বের করে দেওয়া হয় তাঁকে। আতলেতিকো মাদ্রিদকে শিরোপা জিতিয়ে সেই অবহেলার জবাব দিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। অবশ্য শিরোপা জয়ে এককভাবে সুয়ারেজকে কৃতিত্ব দেওয়া বাকিদের ওপর অন্যায় হবে। পিছিয়ে রাখা যাবে না এক শর বেশি গোল বাঁচানো জান ওবলাককেও। তবে সুয়ারেজ নিজের ওপর সব আলো টেনে নিয়েছেন শেষ দুই ম্যাচ দিয়ে। দুই ম্যাচের একটিতে পা ফসকালে শিরোপা হাতছাড়া হতে পারত। সেখানে দুটি ম্যাচেই আতলেতিকোর জয়সূচক গোল এসেছে সুয়ারেজের পা থেকে।
রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন)
বুন্দেসলিগার সেরা খেলোয়াড় খুঁজে নিতে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি। রেকর্ড গড়া মৌসুমে রবার্ট লেভানডফস্কি নিশ্চিতভাবেই সবার ওপরে থাকবেন। বায়ার্নের টানা নবম লিগ শিরোপা জয়ের পথে লেভা গোল করেছেন ৪১টি। এ পথে ভেঙেছেন কিংবদন্তি জার্ড মুলারের গড়া রেকর্ডও। মৌসুমের মাঝামাঝি সময়ে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। না হলে এই সংখ্যা হয়তো আরও অনেক বেশি হতো।
সভেন বটমান (লিল)
প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) পেছনে ফেলে লিগ ওয়ানের শিরোপা জিতেছে লিল। দলীয় নৈপুণ্য লিলকে সহায়তা করেছে শিরোপা জয়ে। কিন্তু এর মাঝেও একজন ডিফেন্ডারের কথা আলাদাভাবে বলতে হয়। তিনি সভেন বটমান। ২১ বছর বয়সী ডাচম্যান রক্ষণে পথ দেখিয়েছেন লিলকে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে