ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলেছেন প্রায় চার যুগ আগে। তবে ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড এখনো গোটা বিশ্বে সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিদের একজন।
একমাত্র ফুটবলার হিসেবে তিন-তিনটি বিশ্বকাপ জেতা পেলে ক্লাব ও জাতীয় দলের হয়ে করেছেন ১২৮১ গোল, যা বিশ্ব রেকর্ড। পেলে যে দক্ষতা ও পারদর্শিতায় এতগুলো গোল করেছেন, তা মানুষের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায়। প্রত্যেক গোলের পেছনেই রয়েছে কোনো না কোনো গল্প।
এতগুলো গোলের মধ্যে নিশ্চয়ই সবচেয়ে পছন্দেরটি আছে পেলের। তাঁর জন্মদিনে ফিফা তো সেরা ৫টি গোল বাছাই করে শুভেচ্ছাও জানিয়েছে। কিন্তু খোদ পেলের কাছে কোন গোলটি সবচেয়ে পূজনীয়, তা কি জানা আছে? উত্তরটা গত রাতে ৮১ বছর বয়সী কিংবদন্তি নিজেই দিয়েছেন।
১৯৫৭ সালের ৭ জুলাই ব্রাজিলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন পেলে। বিশেষ দিনটির ৬৫ বছর পূর্তি ছিল কাল। সেই মুহূর্তের কথা স্মরণ করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘৬৫ বছর আগে আজকের (গতকাল) এই দিনে ব্রাজিল জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলাম। আমি তখন ১৬ বছরের এক বালক, যে অনেক বড় স্বপ্ন দেখছিল। দ্বিতীয়ার্ধে আমি মাঠে নামার সুযোগ পাই আর প্রথম গোল করি। এই অনুভূতি কখনো ভোলার নয়। আমি সত্যিই সৌভাগ্যবান।’
কোলন টিউমারের কারণে এ বছরের অর্ধেকটা হাসপাতাল-বাড়ি-হাসপাতাল করেই কেটে গেছে পেলের। বেশ কয়েকবার কেমোথেরাপিও নিতে হয়েছে তাঁকে। এখন অবশ্য সুস্থ আছেন ফুটবলের উজ্জ্বল নক্ষত্র।

দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতায় চার দিনের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রিটোরিয়ায় হওয়া ম্যাচে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ইনিংস এবং ৪১৩ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।
৩৪ মিনিট আগে
মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে মন্ট্রিয়েলকে আতিথেয়তা দেবে মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, সে ম্যাচে জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবেন মেসি। যা হবে তাঁর ক্যারিয়ারে যৌথভাবে টানা সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড। এর আগে ২০১৩ সালে এই তেঁতো অভিজ্ঞতা
১ ঘণ্টা আগে
সদ্যই অভিষিক্ত টেস্ট ভেন্যু ম্যাকাইয়ের পিচকে নাকি ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন সর্বোচ্চ রেটিং ‘খুব ভালো’ দিতে যাচ্ছেন বলে খবর অস্ট্রেলিয়ার সেভেন ক্রিকেটের। আইসিসি শেষ পর্যন্ত ম্যাকাইয়ের পিচকে যেই রেটিং দিক না কেন, এটাকে ভালো পিচ মানতে নারাজ সুনীল গাভাস্কার। ভারতের এই ব্যাটিং কিংবদন্তি বলছেন, ডা
১ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টের আগে ডুলির হাতে
২ ঘণ্টা আগে