
যাকে বলে স্রেফ উড়ে যাওয়া, গত পরশু রাতে ফিলিস্তিনের কাছে ঠিক সেভাবেই হেরেছে বাংলাদেশ ফুটবল দল। র্যাঙ্কিংয়ের ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের সঙ্গে প্রথম ৪০ মিনিট চোখে চোখ রেখে লড়াই করার পরও বাংলাদেশ ১০ মিনিটে চার গোল হজম করে যেভাবে বিধ্বস্ত হয়েছে, সেটা যথেষ্ট দৃষ্টিকটু ঠেকেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের চোখে। কেন, কী কারণে জামাল ভূঁইয়ারা ৫-০ গোলে হারলেন, সেটিই এখন বড় প্রশ্ন।
বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচ নিয়ে খুব বেশি উচ্চবাচ্য হয়নি; কিন্তু ফিলিস্তিন ম্যাচ নিয়ে হচ্ছে। আগের চার হারের কোনোটিতেই ফিলিস্তিনের কাছে ২ গোলের বেশি ব্যবধানে হারেনি বাংলাদেশ। সাফের সেমিফাইনালে খেলা, ঘরের মাঠে লেবাননকে ঠেকিয়ে দেওয়ার পর ফিলিস্তিনের বিপক্ষে লাল-সবুজদের কাছে ন্যূনতম লড়াই চেয়েছিলেন দর্শক। কিন্তু ৪০ মিনিটের পর কোন ভুলে বাংলাদেশের এমন দশা, সেই কারণ খুঁজে পাচ্ছেন না কোচ হাভিয়ের কাবরেরাও, ‘ম্যাচের শুরুর ৪০ মিনিট আমরা দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছি, ফিলিস্তিনের মতো খুবই শক্তিশালী দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছি; কিন্তু প্রথমার্ধে যেভাবে আমাদের খেলার মান পড়ে গিয়েছিল। আমরা জানতাম ফিলিস্তিনের বিপক্ষে খেলার সময় কোনো একপর্যায়ে এমন কিছু হতে পারে, কিন্তু প্রথমার্ধের শেষ দিকে মান অনেক বেশি পড়ে যায় এবং আমি মনে করি, সেটার সঙ্গে মানিয়ে নেওয়া দলের জন্য খুব কঠিন ছিল।’
শুরুর ৪০ মিনিট ভালো খেলার পর বাংলাদেশ প্রথম গোল হজম করে ৪৩ মিনিটে গিয়ে। ভালো খেলার পর ওই গোলটাই বাংলাদেশের রক্ষণের মনোবল নষ্ট করেছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি, ‘প্রথম গোলটা হওয়ার পরই আমরা ম্যাচ থেকে বের হয়ে গেছি। মনোবল ছিল না, আর এ কারণে প্রচুর ভুল হয়েছে। বেশির ভাগ গোল হয়েছে বক্সের ভেতরে। প্রতিপক্ষকে মার্কিং করাটা একদমই ঠিকঠাক হয়নি।’
বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচে ১৩ গোল হজম করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন ম্যাচে গোলরক্ষক ছিলেন মিতুল মারমা। ১২ গোল হজম করে এই গোলরক্ষক পাস মার্ক পেলেও বিশ্লেষকদের কাঠগড়ায় কোচের কৌশল ও দলের রক্ষণভাগ। তারিক কাজী না থাকায় পরশু ম্যাচে সেন্টারব্যাক হিসেবে খেলেছেন বিশ্বনাথ ঘোষ, যিনি এখন বাংলাদেশের সেরা রাইটব্যাক। সেন্টারব্যাক পজিশনে নড়বড়েই দেখা গেছে বিশ্বনাথকে। দলে শাকিল হোসেনের মতো সেন্টারব্যাক থাকার পরও কেন বিশ্বনাথকে পজিশনে খেলানো হলো, সেই জবাবে বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নের উত্তর, ‘কোচ সৌদিতে ১৫ দিন ক্যাম্প করিয়ে হয়তো বুঝতে পেরেছেন শাকিলের চেয়ে বিশ্বনাথের সামর্থ্য বেশি। সে কিন্তু বসুন্ধরায় সেন্টারব্যাক পজিশনেও খেলেছে। দলে বসুন্ধরার ডিফেন্ডার ছিল, তাদের বোঝাপড়া যেমনটা হওয়া উচিত ছিল. ম্যাচে সেটা একদমই খুঁজে পাওয়া যায়নি।’
ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের রক্ষণ শুরুতে একটু ওপরেই খেলেছে, যাকে বলা হয় হাইলাইন ডিফেন্স। গতিময় প্রতিপক্ষকে অফসাইডের ফাঁদে আটকে অস্বস্তিতে ফেলতে গিয়ে বাংলাদেশ শেষটায় হয়েছে বিধ্বস্ত। রক্ষণের চার ডিফেন্ডারের মধ্যে বোঝাপড়ার অভাবটা ছিল স্পষ্ট। জাতীয় দলের সাবেক তারকা ফরোয়ার্ড ও মোহামেডান কোচ আলফাজ আহমেদ মনে করেন, অতি আত্মবিশ্বাসে শেষটায় এমন হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। তিনি বলেছেন, ‘মনে রাখা উচিত ছিল, ম্যাচটা আমাদের ৯০ মিনিট খেলতে হতো, ৪০ মিনিট নয়। দলে তারিক কাজীর মতো একজন সত্যিকার স্টপার ছিল না। মানসম্মত খেলোয়াড় ছিল না। আসলে আমাদের প্রতিপক্ষ কারা সেটাও মাথায় রাখা উচিত ছিল।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে