সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। চোটের কারণে এমনিই আছেন মাঠের বাইরে। এমন দুঃসময়ে পরিবার ও বন্ধু দুই জায়গা থেকেই দুঃসংবাদ পেয়েছেন নেইমার। সব কিছু মিলিয়ে মানসিকভাবে তেমন একটা ভালো অবস্থায় নেই ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির বাসায় গত পরশু (৭ নভেম্বর) হামলা চালিয়েছিল এক দল দুষ্কৃতিকারী। ব্রুনার বাবা মাকে হাত পা বেঁধে বাড়িতে লুটপাট চালিয়েছিল দুষ্কৃতিকারীর দল। তাঁদের (ব্রুনার বাবা-মা) আঘাত না করলেও অনেক বিলাসবহুল সামগ্রী লুটপাট করে নিয়ে যান তারা। ঘটনার সময় নেইমারের প্রেমিকা ও কন্যা কেউই বাড়িতে ছিলেন না। এরই মধ্যে স্থানীয় পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে। অন্যদিকে গত পরশু বিকালে ব্রাজিলিয়ান টিভি তারকা লুয়ানা আনদ্রেদে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। লুয়ানার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছিল। দুই দুঃসংবাদ পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত নেইমার গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘দুটো দুঃখজনক ঘটনায় দিন খুবই খারাপ গেছে। প্রথমত ব্রুর (ব্রুনা বিকার্দি) পরিবার আক্রান্ত হয়েছেন। তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে সবাই ভালো আছেন। দ্বিতীয়ত আমার এক বন্ধু মারা গেছেন। পুরো পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।’
বাড়িতে ডাকাতির ঘটনায় ব্রুনা এরপর সামাজিকমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেইমারের প্রেমিকা পোস্ট করেছেন, ‘আপনাদের জানাতে চাই যে, কোনো লাখ টাকার চুক্তি হয়নি। গতকাল (গত পরশু) কি ঘটেছে, সেই ব্যাপারে স্পষ্ট করে বলতে চাই। কেস এরই মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিচারাধীন রয়েছে। এর বিচার হবেই। তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন যে বাড়িতে চুরি হয়েছে।’
অন্যদিকে টিভি তারকা আনদ্রেদের প্রেমিকর হোয়াও হাদাদ আবেগঘন বার্তা লিখেছেন ইনস্টাগ্রামে। হাদাদ লিখেছেন, ‘জীবনের সবচেয়ে বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আমার জীবনের একটা অংশ চলে গেছে। আমাদের দুজনের গল্প দারুণ জমে উঠেছিল। প্রেমিকা হওয়ায় তুমি আমার জীবনের
সঙ্গী এখনও রয়েছ, ভবিষ্যতেও থাকবে।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে