বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বেলজিয়ামের বিদায়ে রবার্তো মার্তিনেজরও অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর থেকেই দলটির ডাগআউট খালি। তবে খুব বেশি দিন মনে হয় আর খালি থাকছে না কোচের পদটি। রোমেলু লুকাকুর বক্তব্যে তেমনি আভাস পাওয়া গেছে।
শুধু আভাসই দেননি লুকাকু চেয়ারটিতে কে বসতে যাচ্ছেন সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, বেলজিয়ামের পরবর্তী কোচ হতে যাচ্ছেন থিয়েরি অঁরি।
অঁরি পরবর্তী কোচ হতে যাচ্ছেন এতে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছে লুকাকু। বেলজিয়াম দলের এই স্ট্রাইকার বলেছেন,‘ আমার মতে, বেলজিয়ামের পরবর্তী কোচ হচ্ছেন অঁরি। এতে কোনো সন্দেহ নেই। আমি প্রকাশ্যই বলছি, সে দলের পরবর্তী কোচ হবে।’
অঁরিকে বেলজিয়াম দলের ফুটবলাররা সম্মান করেন বলে জানিয়েছেন লুকাকু। বিশ্বকাপের ফাইনালে যেতে হলে কি করতে হবে সেটা আর্সেনাল কিংবদন্তি ভালো করেই জানেন বলে জানিয়েছেন তিনি। ইন্টার মিলান স্ট্রাইকার বলেছেন,‘দলের সবাই তাকে শ্রদ্ধা করে। সে সবকিছুই জিতেছে। সে জানে কীভাবে কোচিং করাতে হয়। সে জানে আমাদের সেখানে (বিশ্বকাপের ফাইনালে) যেতে হলে কি করতে হবে।’
দল কাকে নিবে সেটা জানেন না লুকাকু। তবে তাঁকে নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। ২৯ বছর বয়সী তারকা বলেছেন,‘ সে দল, লিগ ও স্টাফদের সম্পর্কে ভালো জানে। আমার মতে, সে জাতীয় দলের জন্য আদর্শ কোচ। যদি অঁরিকে কোচ করা না হয় তাহলে কাকে দায়িত্ব দেওয়া হবে আমি জানি না। তবে আমি মনে করি না বেলজিয়ামের নতুন কোনো কোচের বিষয়ে ভাবা উচিত।’
কাতার বিশ্বকাপে মার্তিনেজের সহকারী ছিলেন অঁরি। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও সাবেক কোচের সহকারীর দায়িত্ব পালন করেছেন ফরাসি কিংবদন্তি। এবার তিনিই দায়িত্ব পাচ্ছেন সেটিই জানিয়ে দিয়েছেন লুকাকু।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৯ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে