ভিয়ারিয়ালের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও ম্যাচ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ ৷ উল্টো নির্ধারিত সময় শেষে ৩-২ গোলের পরাজয় মেনে নিতে হয়েছে লস ব্লাংকোসদের। এতে করে নিজেদের সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানের জয়ের আত্মবিশ্বাসও কাজে লাগল না তাদের।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ জয়ের সবকিছুই ছিল রিয়ালের পক্ষে। নিজেদের মাঠে খেলার সঙ্গে ছিল বার্সার বিপক্ষে সর্বশেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস। এমনকি ম্যাচে দুবার এগিয়েও ছিল তারা। কিন্তু অপ্রত্যাশিতভাবে হেরে গেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এই হারকে অপ্রত্যাশিত বলে স্বীকার করছেন রিয়াল কোচও।
ম্যাচ শেষে কার্লো আনচেলত্তি বলেছেন, ‘হারটা আমাদের প্রাপ্য ছিল না। ম্যাচে আরও ভালো খেলতে পারতাম। শারীরিকভাবে ভালো এবং অনেক সুযোগ তৈরি করায় হারটা আমাদের প্রাপ্য ছিল না। তবে সম্প্রতি কয়েক ম্যাচ থেকেই আমাদের ভারসাম্য ঠিক নেই। দুবার এগিয়ে যাওয়ার পর আমাদের ধারাবাহিকতা ধরে রাখা উচিত ছিল। ফলে গত বছরের তুলনায় লিগে আমাদের অবস্থান আরও বাজে হয়েছে।’
ম্যাচের ১৬ মিনিটে মার্কো অ্যাসেনসিওর শট প্রতিপক্ষের খেলোয়াড় পাউ তোরেসের পায়ে লেগে এগিয়ে যায় রিয়াল। তবে বিরতিতে যাওয়ার ঠিক ৬ মিনিট আগে গোল শোধ দেন স্যামুয়েল চুকুওয়ে। বিরতি শেষে আবারও এগিয়ে যায় স্বাগতিকেরা। ৪৮ মিনিটে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ ফিনিশিং করেন গত দুই মৌসুম ধরেই দুর্দান্ত খেলা রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়ুস। পরে গোলটিও শোধ দেয় ভিয়ারিয়াল। ৭০ মিনিটে শোধ দেওয়া গোলের নায়ক বদলি নামা লুইস মোরালেস। আর ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে দলকে রেকর্ড জয় এনে দেন প্রথম গোলের নায়ক চুকুওয়ে।
রেকর্ড গোল বলার কারণ হচ্ছে প্রথমবারের মতো রিয়ালের বিপক্ষে এক মৌসুমে লিগের দুই ম্যাচেই জয় পেয়েছে ভিয়ারিয়াল। এর আগের ম্যাচে নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছিল তারা। তাদের আগে মাদ্রিদের ক্লাবের বিপক্ষে সর্বশেষ উভয় ম্যাচে ২০১৮-১৯ মৌসুমে জয় পেয়েছিল বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদ।
এই হারে লিগের শিরোপা ধরে রাখাটা বেশ কঠিন হয়েছে রিয়ালের। শীর্ষে থাকা বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলেও ১২ পয়েন্টে পিছিয়ে। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্টে তারা দুইয়ে। অন্যদিকে ২৭ ম্যাচে ৭১ পয়েন্টে শীর্ষে কাতালান ক্লাব।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে