নিয়ম অনুযায়ী বাংলাদেশ-নেপাল ম্যাচটি ফিফার প্রীতি ম্যাচ। দুই প্রীতি ম্যাচের জন্য আবার ট্রফিও আছে। ট্রফি থাকায় বাংলাদেশ-নেপাল সিরিজে কোনো ফল না হলে ৯০ মিনিট শেষে খেলা গড়াবে টাইব্রেকারে। শেষ পর্যন্ত হলোও তাই। টাইব্রেকারে গিয়ে নেপালের কাছে শেষে ট্রফি হারাল বাংলাদেশ।
বৃহস্পতিবার নেপালের সঙ্গে প্রথম ম্যাচটা ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে গোল পায়নি কোনো দলই। খেলা শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। তবে যেহেতু সিরিজ, দুই দলের সমঝোতা অনুযায়ী ৯০ মিনিট শেষ হতেই খেলা গড়াল টাইব্রেকারে। সেখানে বাংলাদেশের টাইব্রেকারে হার ৪-২ ব্যবধানে। স্বাগতিকদের হয়ে শট জালে ব্যর্থ হয়েছেন শিউলি আজিম ও মারিয়া মান্দা। ফিফার নিয়ম অনুযায়ী অবশ্য দুই খেলার ফল থাকবে অমীমাংসিতই।
কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ গোল করতে পারেনি কোনো দলই। তৈরি করতে পারেনি পরিষ্কার কোনো সুযোগও। অথচ খেলার শুরুতে মনে হচ্ছিল প্রথম ম্যাচের ম্যাড়ম্যাড়ে মোড়ক থেকে বের হয়ে দ্বিতীয় ম্যাচে ভালো ফুটবল উপহার দেবে দুই দল।
আজ ম্যাচের ৪ মিনিটেই নেপালের ক্রসবার কাঁপান সাবিনা খাতুন। মণিকা চাকমার ফ্রি-কিক ধরে সাবিনার শটে নেপাল গোলরক্ষক আনজিলা সুব্বা হার মানলেও শট থেকে ক্রসবারে।
নেপালের পাল্টা জবাব দুই মিনিট পরেই। বক্সের বাইরে থেকে সাবিত্রা ভান্ডারির শট হেডে বিপদমুক্ত করেন মাসুরা পারভিন।
প্রথমার্ধের শেষ হওয়ার এক মিনিট আগে এই সাবিত্রাই আবারও পরীক্ষা নিলেন বাংলাদেশের রক্ষণের। স্বাগতিক দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের মুখ থেকে মাটি কামড়ানো শট নেন সাবিত্রা। গোলরক্ষক রুপনা চাকমা দ্বিতীয় প্রচেষ্টায় ঠেকান সেই শট।
প্রথমার্ধে বাংলাদেশের ম্যাড়ম্যাড়ে আক্রমণভাগে গতি ফেরাতে দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তনে। কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সানজিদা আক্তারের পরিবর্তে মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা ও ঋতুপর্ণা চাকমা নামেন মাঠে। এই অর্ধে খেলায় গতি থাকলেও ৯০ মিনিট পর্যন্ত বলার মতো কোনো আক্রমণই গড়তে পারেনি দুই দল। খেলার শেষ দিকে নেপালের গোলরক্ষক পরিবর্তনেই বোঝা গেল গত সেপ্টেম্বরে সাফের হারের শোধ নিতে মরিয়া দেশটি।
টাইব্রেকারে প্রথম শটে গোল পেয়েছে দুই দলই। দ্বিতীয় শটে এসে তাল পাকালেন বাংলাদেশের শিউলি আজিম। তার শট ঠেকালেন নেপালের বদলি গোলরক্ষক অঞ্জনা রানা মাগার। বাংলাদেশের তৃতীয় শটে মারিয়া মান্দাও শট জালে ঠেলতে ব্যর্থ। নেপালি গোলরক্ষক রানা মাগার নিজে শট নিয়ে সাইড বারে মারলেও দুই শট ঠেকিয়ে জিতিয়েছেন নেপালকে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে