
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হলেও রেশ যায়নি। ৪৮ দলের টুর্নামেন্ট, ৩৯ দিনের বিশ্বকাপ, ১০৪ ম্যাচের বিশ্বকাপ নিয়ে কি আলোচনা এত সহজে থামে! ফিফাও সামাজিক মাধ্যমে এটা নিয়ে করছে আলোচনা। কোন মুহূর্তটা আইকনিক, ভক্ত-সমর্থকদের কাছ থেকে সেটা জানতে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা একটি পোস্ট দিয়েছে।
‘ফিফা বিশ্বকাপ’ আজ ছয় ছবি পোস্ট করে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে যে পোস্ট দিয়েছে, সেটা অনেকটা ভোটের মতোই। ক্যাপশনে লেখা, ‘এই বিশ্বকাপের সবচেয়ে আইকনিক মুহূর্ত কোনটি?’ সেই ছয়টি ছবি কী কী, তা একটু জেনে নেওয়া যাক।

‘কেপ ভার্দের উত্থান’ ক্যাপশনে প্রথম ছবি দেওয়া হয়েছে। সেখানে সিদনি লোপেজ কাবরালকে শট নিতে দেখা যাচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশে ডান পায়ের বাঁকানো শটে তাঁর গোল করে ২০২৬ বিশ্বকাপে ফিফার সেরা গোলের স্বীকৃতি পেয়েছে। দ্বিতীয় ছবি পোস্ট করা হয়েছে ‘জুডের জাদু’ ক্যাপশনে। সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে তিনি করেন ৬ গোল।

তৃতীয় ছবির ক্যাপশন দেওয়া হয়েছে ‘গোল শিকারি’। এই ছবিতে সবার সামনে দেখা যাচ্ছে আর্লিং হালান্ডকে। তিনিও করেছেন ৭ গোল। সবচেয়ে বড় কথা ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে এসে নরওয়ে কোয়ার্টার ফাইনাল খেলেছে। ম্যাচ শেষে তাদের ‘ভাইকিং রো’ উদযাপন বেশ ভাইরাল হয়েছে।

চতুর্থ ছবিতে ‘শেষ মুহূর্তে’ ক্যাপশন দিয়ে মিকেল মেরিনোর ছবি পোস্ট করা হয়েছে। সুপার সাব হিসেবে তিনি ভালোই পরিচিতি পেয়েছেন। পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোতে তাঁর শেষ মুহূর্তের গোলে স্পেন পায় ১-০ গোলের জয়।

‘শেষ মুহূর্তের নাটক’ ক্যাপশনে পঞ্চম ছবিতে প্যারাগুয়ে গোলরক্ষক অরলান্দো হিলকে দেখানো হয়েছে। টাইব্রেকারে হিলের বীরত্বে জার্মানিকে শেষ বত্রিশে বিদায়ঘণ্টা বাজিয়ে জার্মানি ঘটায় অঘটন।

ষষ্ঠ ছবির ক্যাপশন দেওয়া হয়েছে ‘শেষ হাসি’। ১৯ জুলাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্তে গোলের পর ফেরান তোরেসের উদযাপন দেখা গেছে এই ছবিতে। তোরেসের ১০৬ মিনিটের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধার করে স্পেন। ১-০ গোলে স্প্যানিশরা জিতলেও আর্জেন্টিনা বলতে গেলে কিছুই করতে পারেনি।

ফিফার প্রকাশিত প্রথম ও ষষ্ঠ ছবিতেই রিঅ্যাকশন বেশি পড়েছে। সেটা হওয়ার কারণ রয়েছে। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপভার্দে রীতিমতো চমকে দিয়েছে। বিশেষ করে কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়া ‘চীনের মহাপ্রাচীরের’ মতো গোলপোস্ট আগলেছেন বলে অনেক প্রশংশিত হয়েছেন। আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে ৩-২ গোলে হারলেও অনেক প্রশংসা পেয়েছে কেপ ভার্দে। দেশে ফিরে রাজকীয় সংবর্ধনাও পায় কেপ ভার্দে। পাশাপাশি ছবিগুলোতে অনেক মজাদার কমেন্টও রয়েছে।
স্পেনের কাছে ১-০ গোলে হেরে ইতালি-ব্রাজিলের পর টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার সুযোগ হলো না আর্জেন্টিনার। এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। চারবার করে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি ও ইতালি। তিনবার জিতেছে আর্জেন্টিনা। দুইবার করে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স ও স্পেন। ইংল্যান্ড ১৯৬৬ সালে একবারই বিশ্বকাপ জিতেছে।

ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটাতে কঠোর অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সামনে এখন দুটি রাস্তা খোলা রেখেছে স্পেন তথা ইউরোপ অন্যতম সফল ক্লাবটি।
৪৩ মিনিট আগে
ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন কাসেমিরো। ক্যারিয়ারের বড় একটি সময় কেটেছে লিওনেল মেসির বিপক্ষে খেলেই। তবে প্রতিপক্ষ হিসেবে নয়, বরং আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে একই দলে মাঠ ভাগাভাগি করার স্বপ্ন দেখেছেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বিশ্বকাপের আংশিক মালিকানা নিয়ে শোরগোল পড়ে গেছে। এই ডামাডোলের মধ্যে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বর্জনের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাতে করে ফিফার অনেক টুর্নামেন্ট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনার রেশ এখনো কাটেনি। সেই ঘটনায় গাভির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে ফিফা। সংস্থাটির শাস্তি থেকে তরুণ মিডফিল্ডারকে বাঁচাতে মরিয়া স্পেন।
২ ঘণ্টা আগে