
‘কাল (আজ) আমি পুরো ফরমেশন পাল্টে ফেলব। কারণ ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশের কাছে খুব বাজেভাবে হেরেছে। আগামীকাল আমাদের আফগানি মানুষদের গর্বিত করতে হবে। ফরমেশন পাল্টে আমরা শুরুর মিনিট থেকেই আক্রমণাত্মক খেলব।’
জন্ম কুয়েতে হলেও আফগানিস্তান ফুটবল দলের কোচ হয়ে ক্রিকেটের জ্ঞান ভালোই রপ্ত করে ফেলেছেন আবদুল্লাহ আল মুতায়িরি। ক্রিকেট নিয়ে রসিকতার ছলে বাংলাদেশ ফুটবল দলকে একটা প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন গতকাল। র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকার পরও বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচে গোল পায়নি তাঁর দল। আজ শুধু গোল নয়, তাঁর দল যে জয়ের জন্যও বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৫টায় খেলতে নামবে, সেটাও বাংলাদেশকে জানিয়ে দিলেন মুতায়িরি। আফগান কোচের এই হুমকি কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে বাংলাদেশ দল?
গত রোববার গোলের পরিষ্কার তিনটি সুযোগ পাওয়ার পরও আফগানদের জালে বল ঠেলতে পারেননি রাকিব হোসেন-শেখ মোরসালিনরা। তিনটি সুযোগের একটিও যদি সেদিন জালের দেখা পেত, তাহলে ৪৪ বছর আফগানদের বিপক্ষে জয়ের আক্ষেপটা মিটে যেত লাল-সবুজদের। প্রথম ম্যাচে সুযোগ নষ্টের আক্ষেপ গতকালও দেখা গেল জাতীয় দলের অনুশীলন শেষে। গত দুই দিনের অনুশীলনে বেশি জোর দেওয়া হয়েছে ফিনিশিং নিয়ে।
প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় সেই ম্যাচের ফল নিয়ে খুব বেশি হা-হুতাশ করেননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। আফগানদের হারাতে না পারলেও নিজের দলের খেলায় খুশি বলেই দাবি তাঁর। আফগানদের দলে নতুন চার বিদেশি খেলোয়াড় যোগ দিয়েছেন, দলটা এখন তাই আরও বেশি শক্তিশালী। আফগানদের শক্তি বাড়ল কী কমল, তা নিয়ে পড়ে না থেকে নিজেদের স্কোরিং ক্ষমতা বাড়ানোর দিকে নজর বাংলাদেশ দলের স্প্যানিশ কোচের। গতকাল সাংবাদিকদের বললেন সেটাই, ‘আমরা তিনটি সুযোগ নষ্ট করেছি। তিনটি সুযোগও কিন্তু তৈরি করেছি। আমরা ভালো খেলেছি। কোনো গোল খাইনি। ৯০ মিনিট ভালো খেলে আমাদের শুধু গোলটাই হয়নি। আগামীকাল (আজ) আমরা আমাদের সেরা খেলাটাই খেলব। এবার আশা করছি একটা সুযোগ অন্তত গোলে রূপান্তরিত হবে।’
কোচের কথাটাই পুনরাবৃত্তি করলেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আফগানিস্তান ভেবেছিল ওরা প্রথম ম্যাচ জিতবে। ওরাও হতাশ, আমরাও হতাশ। আজকের ম্যাচটা ৫০-৫০ হবে। তবে আমরা যে সুযোগ পাব, সেটা কাজে লাগাতে হবে।’
আজকের ম্যাচে আফগানদের সম্ভাব্য একাদশে আসতে পারে বড় পরিবর্তন। আগের ম্যাচের ৪-১-৪-১ ফরমেশনটা পাল্টে হতে আজ পারে ৪-৪-২ কিংবা ৪-৩-৩। তবে বাংলাদেশের কৌশল পাল্টানোর কোনো দরকার দেখছেন না কাবরেরা, খুব বেশি পাল্টাতে চান না একাদশও। প্রথম ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ডিফেন্ডার তারিক কাজী ও মিডফিল্ডার মো. হৃদয়। তাঁরা ঠিক আছেন বলে জানিয়েছেন কাবরেরা। বললেন, ‘হৃদয়-তারিক দুজনেই সুস্থ আছে। তবে আমরা একাদশ এখনো ঠিক করিনি। সকালে ঘুম থেকে ওঠার পর কে কতটা সুস্থ বোধ করে, সেটা বিবেচনা করেই আমরা একাদশ ঠিক করব। তবে আমার মতে, পরিবর্তনের খুব বেশি দরকার নেই। এরচেয়ে বরং আমরা যেভাবে খেলছি, সেটা ধরে রাখাই দরকার।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে