
অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি টানলেন ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের সঙ্গে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিন ধরে চলা আলোচনার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সুখবর জানায় স্প্যানিশ ক্লাবটি।
চুক্তি নবায়নের ঘোষণা আসে একদিন আগে ভিনিসিউসের প্রতিনিধিদের সঙ্গে রিয়াল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠকের পর। ওই বৈঠকে ক্লাব আগের তুলনায় উন্নত আর্থিক প্রস্তাব দেয়। তাতেই চুক্তি নবায়নের বিষয়টি আলোর মুখ দেখে। প্রায় এক বছরের বেশি সময় ধরে আলোচনা অচলাবস্থায় থাকায় সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিউসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত।
চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে রিয়ালের বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিউস জুনিয়র আমাদের খেলোয়াড়ের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এর ফলে তিনি ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবে থাকবেন।’
ভিনিসিউসের ক্লাবে অবদানের কথাও তুলে ধরেছে রিয়াল। বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১৮ সালের জুলাইয়ে ১৮ বছর বয়সে ভিনিসিউস রিয়াল মাদ্রিদে যোগ দেয়। আমাদের হয়ে আট মৌসুমে সে ৩৭৫টি ম্যাচ খেলেছে, ১২৮টি গোল করেছে এবং জিতেছে ১৪টি শিরোপা—দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপারকোপা।’
বিবৃতিতে রিয়াল আরও যোগ করেছে, ‘এই সব শিরোপা জয়ে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের নৈপুণ্য, অ্যাসিস্ট এবং গোলের মাধ্যমে সে বড় ভূমিকা রেখেছে। ভিনিসিউস এখন আমাদের ইতিহাসের অন্যতম সফল সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন।’
ইএসপিএনের তথ্য অনুযায়ী, নতুন চুক্তি না হলে চলতি গ্রীষ্মেই ভিনিসিউসকে বিক্রির বিষয়টি বিবেচনায় রেখেছিল রিয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল।
ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর বিরতি কাটিয়ে গত সোমবার ভালদেবেবাসে অনুশীলনে ফেরেন ভিনিসিউস। বুধবার তাঁর এজেন্ট ফ্রেদেরিকো পেনা ও উপদেষ্টা তাতা সোয়ারেস রিয়ালের মহাপরিচালক হোসে অ্যাঞ্জেল সানচেস এবং প্রধান স্কাউট জুনি কালাফাতের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকের পরই আলোচনার অগ্রগতি হয়।

মোহাম্মদ সাইফউদ্দিনের চোটে কপাল খুলল আলিস আল ইসলামের। পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন এই রহস্য স্পিনার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম—গত কয়েক বছর ধরে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের তালিকাটা লম্বা হচ্ছে। শুধু তা-ই নয়, কখনো কখনো আগের ফ্র্যাঞ্চাইজি তাঁদের রেখে দিচ্ছে। বাংলাদেশি ক্রিকেটারদের ফেসবুকে ছবি পোস্ট করলেই সেখানে অনেক প্রত
৩ ঘণ্টা আগে
জিন্নাতের হাত ধরেই দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদকের খরা কাটাল বাংলাদেশের। এর আগে এশিয়াডের ব্যক্তিগত ইভেন্টে ১৯৮৬ সালে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন
৪ ঘণ্টা আগে
যেকোনো প্রতিযোগিতায় দর্শকদের নজর থাকে তারকা খেলোয়াড়দের ওপর। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশনস লিগেও সবার চোখ থাকবে কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ফেরান তোরেসদের ওপর। কিন্তু দর্শকদের আগ্রহ এবার শুধুই তাঁদের নিয়ে—এটাকেও পুরোপুরি সঠিক বলা ঠিক হবে না। এবারের নেশনস লিগের ডাগআউটে
৫ ঘণ্টা আগে