কাতারে বিশ্বকাপ জয়ের পর দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে এসেছে আর্জেন্টিনা। চার দিন আগে চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচের মাত্র ৭৯ সেকেন্ডে গোল করেন লিওনেল মেসি। আর্জেন্টিনাও ২-০ গোলে হারায় সকারুদের।
তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে পরের প্রীতি ম্যাচ খেলতে জাকার্তা সফরে যাননি মেসি। তাঁর না থাকার বিষয়টি আগেই জানা গিয়েছিল। কেবল ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডই নন, ক্লাব ফুটবলে টানা খেলার ধকল কাটাতে তাঁর সঙ্গে চীন থেকে বার্সেলোনায় ছুটি কাটাতে যান আর্জেন্টিনার অন্য দুই তারকা আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিও। তাঁদের ছাড়াই সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা।
আজ জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়েছে লা আলবিসেলেস্তেরা। ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৯তম স্থানে থাকা ইন্দোনেশিয়াকে হারাতে তেমন কোনো কষ্ট করতে হয়নি আর্জেন্টিনার। এই ম্যাচ ছিলেন না লাওতারো মার্তিনেজও। স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি রদ্রিগো ডি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের মতো মিডফিল্ডাররা। কোচ লিওনেল স্কালোনি সুযোগ দেন অপেক্ষাকৃত তরুণদের।
তবে শক্তির ব্যবধানে অনেক পিছিয়ে থাকলেও শুরুতে লড়াই দেখিয়েছে ইন্দোনেশিয়া। লাতিন পরাশক্তিদের তারা ঠেকিয়ে রাখতে কম চেষ্টা করেনি। তবে ৩৮ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন লিয়ান্দ্রো পারেদেস। এজেকুয়েল পারাসিওসের কাছ থেকে বল পেয়ে দ্বিতীয টাচেই প্রায় মাঝমাঠ থেকে দূরপাল্লার শট নেনে জুভেন্টাস মিডফিল্ডার। পারেদেসের বুলেট গতির শট বাজপাখির মতো ডানদিকে ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেননি ইন্দোনেশিয়ার গোলরক্ষক।
গোল হজমের পর অবশ্য ম্যাচে ফিরতে আক্রমণ চালায় স্বাগতিকেরা। বিরতিতে যাওয়ার অল্প আগে দারুণভাবে আর্জেন্টিনার গোলপোস্ট রক্ষ করেন এমিলিয়ানো মার্তিনেজ। ৫৩ মিনিটে আরেকটি দুর্দান্ত সেভ দেন তিনি। প্রতিপক্ষের হেড লাফিয়ে গ্লাভস দিয়ে ঠেলে দেন গোলপোস্টের বাইরে। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। জিওভানির লো সেলসোর কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠান ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। বাকি সময় এই ব্যবধান ধরে রেখে জয় তোলে নেয় স্কালোনির দল।
এই ম্যাচ দিয়ে প্রথমবার ইন্দোনেশিয়ার মুখোমুখি হলো তিনবারের বিশ্বকাপ জয়ীরা। গত ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের পর এটি ছিল লিওনেল স্কালোনির শিষ্যদের চতুর্থ প্রীতি ম্যাচ। আগের তিনটিতেই খেলেছেন মেসি। সেই তিন ম্যাচেও দাপুটে জয়ও পেয়েছিছল লাতিন পরাশক্তিরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে