১৮ ডিসেম্বর দিনটিকে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা চাইলেও কি ভুলতে পারবেন? এর উত্তর হবে এক কথায় ‘না’। গত বছরের ১৮ ডিসেম্বর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। লিওনেল মেসি পেয়েছেন পরম আরাধ্য বিশ্বকাপের ছোঁয়া। ‘রেকর্ডের বরপুত্র’ করেছেন বিশ্বজয়।
মেসি ও আর্জেন্টিনার সেই বিশ্বজয়ের এক বছর পূর্ণ হলো গতকাল। আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বজয়ের এক বছরের পূর্তি স্মরণ করছেন অনেকে বিভিন্নভাবে। ভক্ত-সমর্থকদের কেউ সামাজিক মাধ্যমে গত বছরের ভিডিও, ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসিদের বিশ্বজয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছে বিশেষভাবে। এএফএ গত রাতে নিজেদের টুইটার অ্যাকাউন্টে ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, আকাশে তিনটি তারা জ্বলজ্বল করে জ্বলছে। আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা দেখছেন তাদের তিনটি বিশ্বকাপ জয়ের মুহূর্ত। ১৯৭৮, ১৯৮৬ সালে নিজেদের প্রথম দুই বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। যার মধ্যে ১৯৮৬-এর বিশ্বকাপ জিতেছিল প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে লুসাইলে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জেতে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এএফএ ক্যাপশন দিয়েছে, ‘এটা হওয়ারই ছিল। এর বাইরে অন্য কিছু হতে পারত না। আকাশেই এটা লেখা হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নদের বর্ষপূর্তির শুভেচ্ছা।’
কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচে করেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল—প্রতিটি রাউন্ডেই গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার জিতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে এই পুরস্কার (গোল্ডেন বল) জয়ের কীর্তি গড়েন মেসি। বিশ্বকাপ শেষে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। গত রাতে শিরোপা জয়ের স্মৃতিচারণ করে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর পাগলামির এক বছর। অবিস্মরণীয় স্মৃতি, যা সারা জীবন থাকবে। সবাইকে শুভ বার্ষিকী’। এরপর আর্জেন্টিনার পতাকা ও শিরোপা জুড়ে দিয়েছেন তিনি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে