
ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুমটা দারুণ যাচ্ছে লিওনেল মেসির। গত দুই মাসে বেশ কয়েকটি ম্যাচে জোড়া গোল করেছেন। তবে কোনোভাবেই যেন হ্যাটট্রিকের দেখা পাচ্ছিলেন না। এবার সেই অপেক্ষা ফুরাল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের।
মেজর লিগ সকারে (এমএলএস) আজ ভোরে ন্যাশভিলকে ৫–২ গোল বিধ্বস্ত করেছে মায়ামি। জিওডিস পার্কে সফরকারীদের বড় জয়ের পথে হ্যাটট্রিক করেন মেসি। এছাড়া সতীর্থের একটি গোলেও সহায়তা করেন সাবেক পিএসজি তারকা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগে আরও একটা দারুণ দিন পার করলেন মেসি।
মায়ামির হয়ে এটা মেসির দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে গত বছরের ১৯ অক্টোবর নিউ ইংল্যান্ড রেভুলুশনের বিপক্ষে ম্যাজিকাল ফিগার স্পর্শ করেছিলেন এই ফরোয়ার্ড। ফ্লোরিডার ক্লাবটির হয়ে ঠিক এক বছর পর আরও একটি হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি।
এই মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জয়ের দৌঁড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন মেসি। পাশাপাশি ১৯টি অ্যাসিস্টও আছে তাঁর নামের পাশে। অর্থাৎ ৪৮ গোলে অবদান রেখেছেন মেসি। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ন্যাশভিলের স্যাম সারিজ ও এলএএফসির ডেনিস বুয়াঙ্গা। সমান ২৪ গোল করেছেন তাঁরা দুজন।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৪ মিনিটে প্রথম গোল করেন মেসি। ৬৩ মিনিটে স্পট কিক জালে বল জড়ান। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে হ্যাটট্রিক পূর্ণ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। এমন পারফরম্যান্সই জানান দিচ্ছে– এক মেসির কাছেই যেন হেরে গেছে ন্যাশভিল।
মেসির প্রশংসা করতে গিয়ে ন্যাশভিলের কোচ ক্যালাগান বলেন, ‘আমরা মেসিকে আটকাতে ব্যর্থ হয়েছি। বিশেষ করে ২৫ গজে সে দুর্দান্ত ছিল। আজ সে সুযোগ পেলেই সেটাকে গোলে পরিণত করেছে।’
মেসির ব্যক্তিগত নৈপুন্যের এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় হয়ে প্লে অফে জায়গা নিশ্চিত করেছে মায়ামি। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করেছ সিনসিনাটি। ৬৬ পয়েন্ট পাওয়া ফিলাডেলফিয়া আছে টেবিলের শীর্ষে।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে