
এক সপ্তাহের মধ্যে আবার ছুটিতে গেলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কবে ফিরবেন তা অবশ্য নিশ্চিত নয়, তবে জাতীয় দলের ক্যাম্প শুরুর আগেই ফেরার কথা রয়েছে তাঁর।
গতকাল সকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা দেখেন কাবরেরা। বিকালে প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডানের হাইভোল্টেজ দেখতে কুমিল্লায় যান তিনি। পরে সেখান থেকে ঢাকায় ফিরে ধরেন স্পেনে যাওয়ার বিমান।
২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব ম্যাচের পরদিন নিজ দেশে উড়াল দেন কাবরেরা। প্রায় এক মাসের ছুটি কাটিয়ে গত মঙ্গলবার দেশে ফেরেন এই কোচ। সেদিনই দুপুরে ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে উপভোগ করেন বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ফেডারেশন কাপ ফাইনাল।
বুধবার বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভায় যোগ দেন কাবরেরা। ভারত ম্যাচ নিয়ে অনেক কর্মকর্তার প্রশ্নের মুখে পড়েন তিনি। একইসঙ্গে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়েও জানান নিজের পরিকল্পনা। কিন্তু আজ হঠাৎই ছুটিতে গিয়ে বিস্ময়ের জন্ম দেন এই কোচ।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ৩১ মে থেকে ক্যাম্প শুরু হওয়ার পর ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

স্প্যানিশ লা লিগায় রিয়ালের নতুন মৌসুম শুরু হবে আগামীকাল দিবাগত রাত দেড়টায়; প্রতিপক্ষ এস্পানিওল। সেই ম্যাচ দিয়েই দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম অফিসিয়াল ম্যাচে ডাগআউটে বসবেন মরিনিয়ো। প্রাক-মৌসুমে অবশ্য কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তাঁর দল।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ফিফা। ঘটনার এক মাস পর ফিফার ডিসিপ্লিনারি কমিটি নিষেধাজ্ঞার পাশাপাশি জড়িতদের জরিমানাও করেছে।
৫ ঘণ্টা আগে
প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পরই শঙ্কাটা তৈরি হয়েছিল। ইনিংস হার ঠেকাতে দ্বিতীয় ইনিংসে নাটকীয় কিছুই করতে হতো পাকিস্তানকে। কিন্তু এ যাত্রায় আরও বেশি মুখ তুবড়ে পড়ল সফরকারীরা। দুই ইনিংসে হতাশাজনক ব্যাটিংয়ে তাদের সঙ্গী হলো লজ্জাজনক হার।
৫ ঘণ্টা আগে
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে। যেটা অনর্থক বলেই মনে হচ্ছে ভুটিয়ার কাছে।
৬ ঘণ্টা আগে