রেফারিকে মোটা অঙ্কের টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর বার্সেলোনাকে নিয়ে আলোচনা চলছে নিয়মিত। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা তাতে প্রচণ্ড ক্ষুব্ধ। লাপোর্তার মতে, এটা বার্সেলোনাকে অস্থিতিশীল করার চক্রান্ত।
বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার প্রকাশ করেছিল গত মাসে। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে ১৪ মিলিয়ন ইউরো (যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর থেকে বার্সাকে নিয়ে চলছে নানা রকম ট্রল।
লাপোর্তার দাবি, খেলোয়াড়দের মানসিকভাবে দুর্বল করতেই চলছে এমন আলোচনা। বার্সেলোনার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ক্লাব সভাপতি বলেন, ‘যা হচ্ছে, তা কিছুতেই কাকতালীয় নয়। দলকে অস্থিতিশীল করাই হচ্ছে এর উদ্দেশ্য। আমি সবকিছু ব্যাখ্যা করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমরা আমাদের রক্ষা করব। খেলোয়াড়দের উৎসাহিত করতে এই মুহূর্তে আমরা মনোযোগী। কারণ তাদের লক্ষ্যই হচ্ছে দলকে অস্থিতিশীল করা।’
ঘুষ দেওয়ার অভিযোগ তো আছেই, এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যাপারে বার্সেলোনাকে নেগ্রেইরার সহায়তা করার প্রস্তাব দেওয়ার কথা জানা গিয়েছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্ডোর তথ্য অনুসারে ২০২০ সালে নেগ্রেইরা ভিএআর নিয়ে বলেছিলেন, ‘যদি আপনারা আগ্রহী থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে