আগেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। সুপার ক্ল্যাসিকোতে আজ আর্জেন্টিনা জয় পেলে কোনো সমীকরণ ছাড়াই বিশ্বকাপ নিশ্চিত হতো তাদেরও। গোলশূন্য ড্রয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে জয় পায়নি কেউই। তবে ইকুয়েডরের কাছে চিলির ২-০ গোলে হারে নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ।
শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উত্তাপ ছড়ায়। তবে অতিরিক্ত ফাউলে সুপার ক্ল্যাসিকো কিছুটা রং হারিয়েছে। ৯০ মিনিটের ম্যাচে ফাউল হয়েছে ৪২টি। দুই দলই সমান ২১ বার করে ফাউল করে। বল দখলে আর্জেন্টিনা একটু এগিয়ে থাকলেও আক্রমণে সমানে-সমান ছিল। দুই দলই গোলের শট নিয়েছে সমান ৯টি করে। আর্জেন্টিনার তিনটি আর ব্রাজিলের দুটি থাকে লক্ষ্যে।
জিততে না পারার পরও এই ম্যাচকে ইতিবাচক হিসেবে দেখছেন লিওনেল মেসি। নিজেদের এগিয়ে রেখে মেসি বলেছেন, ‘বিশ্বাস ছিল আমরা জিততে পারব। সেভাবেই আমরা খেলতে চেয়েছি, কখনো কখনো পারিনি। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ভালো করছি, ম্যাচ হারিনি এবং এগিয়ে যাচ্ছি।’
১৩ ম্যাচ শেষে ৮ জয়ে আর্জেন্টিনার পয়েন্ট ২৯। ১৪ ম্যাচে ৭ জয়ে ইকুয়েডরের পয়েন্ট ২৩। আর আর্জেন্টিনার সমান ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ব্রাজিল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে