নিজের সেরা সময়ে ম্যাচের ফল পরিবর্তন করে দিতে জুড়ি ছিল না মারিও বালোতেল্লির। কিন্তু নিজের প্রতিভার সদ্ব্যবহার করতে না পেরে এখন হারিয়ে যাওয়া তারা ইতালিয়ান স্ট্রাইকার। ক্যারিয়ারের শেষ দিকে এসে নিজেও মানছেন ৩২ বছর বয়সী ফুটবলার।
লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ব্যালন ডি অর জিততে না পারার আক্ষেপ করেছেন বালোতেল্লি। দুই কিংবদন্তির কথা মিনো রাইওলা তাঁকে প্রায়ই মনে করে দিতেন বলে এমনটিও জানিয়েছেন তিনি।
বালোতেল্লি এক পডকাস্টে বলেছেন, ‘রাইওলা সব সময় আমাকে একটি বিষয়ে বলতেন। যদি মেসি-রোনালদোর অনেক ব্যালন ডি অর থাকে তবে সেটা তোমার ভুলে। সে সঠিক ছিল। আমি ক্ষমতার প্রায় ২০ ভাগ খেলতে পেরেছি।’
২০২২ সালে প্রয়াত হন সুপার এজেন্ট নামে পরিচিত রাইওলা। বালোতেল্লির সাবেক এজেন্ট ছিলেন তিনি। শুধু সাবেক ম্যানচেস্টার স্ট্রাইকারের এজেন্টই ছিলেন না, আরও অনেক বিখ্যাত ফুটবলারের এজেন্ট ছিলেন রাইওলা।
ব্যালন ডি অর না জেতার আক্ষেপ থাকলেও নিজের প্রতিভা শেষ এমনটা মনে করেন না বালোতেল্লি। সঙ্গে ইতালির হয়ে খেলার স্মৃতিও স্মরণ করেছেন তিনি। দুই মিলানের সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘যখন আজ্জুরিইদের জার্সিতে খেলি, তখনকার অনুভূতিটা অবিশ্বাস্য হয়। রবার্তো মানচিনির সঙ্গে সব সময় আমার সম্পর্ক উষ্ণ। তবে এটা সত্য নয় যে আমি ম্যানচেস্টার সিটির সঙ্গে বিতর্কে জড়িয়েছিলাম। জাতীয় দলের জন্য নিজেকে এখনও যোগ্য মনে করি।’
বালোতেল্লির মাঠের প্রতিভা নিয়ে কারও কোনো সন্দেহ না থাকলেও তাঁর আচরণ নিয়ে ছিল অনেকের প্রশ্ন। আর সেই উগ্র মনোভাবের কারণেই শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ার নষ্ট করেছেন তিনি। ইউরোপীয় ফুটবলের সেরা ক্লাবগুলোতে খেলা এই স্ট্রাইকার এখন সুইজ্যারল্যান্ডের ক্লাব সিওনের হয়ে খেলছেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে