ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর ঘানা-পর্তুগালের দ্বিতীয়ার্ধ পেল রোমাঞ্চের পূর্ণমাত্রা। আক্রমণ ও পাল্টা আক্রমণ যেন বলতে চাইল, এটি বিশ্বকাপ ম্যাচ। এই মঞ্চে র্যাঙ্কিংয়ের ৯ আর ৬১-এর পার্থক্যের হিসাব চলে না। তবু শেষ ২৫ মিনিটের রোমাঞ্চে পর্তুগালের কাছে ৩-২ গোলে হেরেছে ঘানা। চোখে চোখ রেখে লড়াই করেও শেষটা নিজেদের করে নিতে পারল না ‘ব্ল্যাক স্টার্স’।
ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল পর্তুগাল। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৬৫ মিনিটে পেনাল্টি থেকে দলকে গোল এনে দেন রোনালদো। এতে নিজের পাঁচ বিশ্বকাপেই গোল করার রেকর্ড গড়েন সিআর সেভেন। এ ক্ষেত্রে পর্তুগিজ যুবরাজ পেছনে ফেলেছেন কিংবদন্তি পেলে ও মিরোস্লাভ ক্লোসাকে। তাঁরা চারটি বিশ্বকাপে গোল করেছিলেন।
আক্রমণের পসরা সাজিয়েও ঘানার বিপক্ষে প্রথমার্ধ পর্যন্ত হতাশ ছিল পর্তুগাল। কাতারের ‘স্টেডিয়াম ৯৭৪’ গোলের লক্ষ্যে জোরালো কোনো শটই রাখতে পারেনি দ্য নেভিগেটরস। পর্তুগালের শাণিত আক্রমণভাগের জন্য কঠিন ছক সাজান ঘানার কোচ অটো অডো।
অডোর ৫-৪-১ ছকের সামনে বারবারই খেই হারিয়েছেন রোনালদো-ব্রুনোরা। এর মধ্যেও কয়েকটা ভালো সুযোগ পায় পর্তুগাল। ১০ মিনিটের সময় সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থের বাড়ানো লম্বা পাস একটু জোরে রিসিভ করায় শট নেওয়ার আগেই ঘানার গোলরক্ষক লরেন্স আটি জিগি এগিয়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন। কর্নার থেকেও গোল করার সুযোগ পান পর্তুগাল অধিনায়ক। এবার তাঁর হেড পোস্ট ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়।
ঘানাও বারকয়েক আক্রমণ করেছে। কিন্তু সেগুলো তেমন জোরালো ছিল না। বরং ৩০ মিনিটের সময় প্রায় একটি গোলই পেয়ে গিয়েছিলেন রোনালদো। রেফারি অফসাইডের বাঁশি বাজালে হতাশ হতে হয় পর্তুগালকে।
নকআউট পর্বে উঠতে ম্যাচটি গুরুত্বপূর্ণ ফার্নান্দো-সান্তোসের দলের জন্য। এজন্য শুরু থকেই আক্রমণাত্মক ৪-১-২-১-২ ছকে একাদশ নামান পর্তুগালের কোচ। এই আক্রমণ সাজিয়েও বিরতি পর্যন্ত কোনো গোল পায়নি দলটি।
বিরতি থেকে ফিরে কপাল খোলে পর্তুগালের। ডি-বক্সে রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পায় দ্য নেভিগেটরস। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো। পর্তুগালের জার্সিতে সিআর সেভেনের এটি ১১৮তম গোল।
৭১ মিনিটে মোহাম্মদ কুদুসের শট ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক ডিয়েগো কস্তা। পরের মিনিটেই তাঁর ক্রসে ঘানাকে আনন্দে ভাসান আন্দ্রে আইয়ু। ৭৮ মিনিটে ঘানার ফুটবলার-সমর্থকদের মুখের হাসি কেড়ে নেন হোয়াও ফেলিক্স। ৮০ মিনিটে রাফায়েল লিয়াও যেন স্তব্ধই করে দেন। ৭৭ মিনিটে নেভাসের বদলি নেমে মিডফিল্ডার রুবেন প্রতিদান দিতে সময় নিলেন মাত্র আড়াই মিনিট। পর্তুগালের হয়ে প্রথম গোলটি করলেন বিশ্বকাপ মঞ্চে। ৮৯ মিনিটে বদলি নেমে ঘানার হয়ে একটি গোল করেন ওসমান বুখারি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে