বিশ্বকাপ নিয়ে কাতার থেকে আজ বীরের বেশে আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এইরেসে পৌঁছেছেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। তাঁদের পরিবহনকারী বিমানটি এজিজা বিমানবন্দরে অবতরণ করতেই ভক্ত-সমর্থকেরা অভিনন্দন জানান। খবর ডেইলি মেইলের।
ভিডিও ও ছবিতে দেখা যায়, সবার আগে সোনালি শিরোপা উঁচিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন মেসি। তাঁর পাশে ছিলেন কোচ লিওনেল স্কালোনি। এরপর ভক্ত-সমর্থকদের হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন তাঁরা।
২১ ঘণ্টার ভ্রমণ শেষে স্থানীয় সময় ভোররাত ২টা ২০ মিনিটে বুয়েনেস এইরেসে নামে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দল। আর্জেন্টিনার কোটি কোটি মানুষের নজর ছিল ‘এআর ১৯১৫’ ফ্লাইটের দিকে। গড়ে ৮ থেকে ৯ হাজার মানুষ ফ্লাইট রাডারে নজর রাখছিলেন, কখন মেসিদের নিয়ে এই বিমান বুয়েনেস এইরেসে পৌঁছায়। এই বিমান কি রাজধানীর এজিজা বিমানবন্দরেই অবতরণ করবে, নাকি এয়রোপার্ক বিমানবন্দরে—আর্জেন্টিনার উৎসুক জনতার জিজ্ঞাসা ছিল এটাই! তবে মেসিদের নিয়ে বিমানটি এজিজা বিমানবন্দরেই অবতরণ করে।
ফাইনালের পর গত পরশু বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলারদের দেশের বিমানে ওঠার কথা ছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানায়, ভাড়া করা এআর ১৯১৫ ফ্লাইটে দেশের পথে আছেন আর্জেন্টাইন ফুটবলার ও কোচরা। একই ফ্লাইটে আছে ট্রফিও। আর্জেন্টিনার স্থানীয় সময়ে রাত ২টা ৩০ মিনিটে মেসিদের পৌঁছানোর কথা জানায় ওলে। ইতালির রোমে জ্বালানি সংগ্রহ করে আর্জেন্টিনার পথ ধরার কথা ছিল বিমানটির।
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে আর্জেন্টাইনরা। ৩৬ বছর পর শিরোপা জয়ের আনন্দে রাস্তায় নেমে উদ্যাপন শুরু করে দেশটির নাগরিকেরা। বুয়েনেস এইরেস হয়ে ওঠে উৎসবের নগরী। তারা অপেক্ষায় ছিল শিরোপা নিয়ে ফেরা মেসিদের।

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১৩ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
৪০ মিনিট আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১০ ঘণ্টা আগে