
আফগানিস্তান ফুটবল দলের কাতারি কোচ আবদুল্লাহ আল মুতায়িরি বেশ রসিক লোক হিসেবে পরিচিত। গুরুগম্ভীর ভাষায় তাঁর বেশ কঠিন কথাগুলো সাংবাদিকদের মুখে হাসি ফোটায়। আজও যেমন হাসালেন কাতারি কোচ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল দল। একই দিনে এশিয়া কাপে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তানের ক্রিকেট দল। বাংলাদেশের জন্য ম্যাচটা বাঁচা-মরার। আফগানদের সঙ্গে হেরে গেলেই গ্রুপ পর্ব থেকেই বিদায় সাকিব আল হাসানদের।
একই দিনে ফুটবল ও ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান—খেলাধুলার ইতিহাসে বেশ দুর্লভ একটা দিনই বটে। আফগান ফুটবল অধিনায়ক ফয়সাল শায়েস্তের কাছে প্রশ্ন করা হলো স্বদেশি ক্রিকেটারদের কোনো শুভেচ্ছা জানাতে চান কি না?
জবাবে কোনো বনিতা ছাড়াই রশিদ খান-নাজিবুল্লাহ জাদরানদের শুভেচ্ছা জানিয়েছেন ফয়সাল। বলেছেন, 'আমি কয়েকজন ক্রিকেটারকে চিনি। যেমন নাভিদ, জাদরানের সঙ্গে আমার পরিচয় আছে। তাদের শুভকামনা। আফগানিস্তানের মানুষ খেলাধুলা ভালোবাসে। আমি চাই এই খেলাপাগল মানুষদের জন্য ক্রিকেটাররা ম্যাচটা জিতুক।'
তবে আবদুল্লাহ আল মুতায়িরি এক কাঠি সরেস। বাঁচা-মরার ম্যাচে সাকিবরা চাপে থাকবেন বলে রসিকতা আফগান ফুটবল কোচের, 'আমাদের ক্রিকেট দলের জন্য শুভ কামনা। কারণ, আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব চাপে আছে, তারা তাদের সেরা ম্যাচটা হেরে গেছে (হাসি)। এটা তাদের জন্য অনেক বড় সমস্যা। আফগানিস্তান দুই দিক থেকেই সুবিধাজনক অবস্থায় আছে। আমরা একদমই চাপে নেই, বাংলাদেশ চাপে আছে।'

বসুন্ধরায় তো আমি আট মৌসুম খেলেছি, ছয়টা শিরোপা জিতেছি এবং বিভিন্ন টুর্নামেন্টের ট্রফি জিতেছি। তো ওভারঅল সবকিছুই জিতেছি। এখন আমার নতুন চ্যালেঞ্জ নেওয়া দরকার মনে করছি। এ জন্য মোহামেডানে আসা।
৩ মিনিট আগে
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কিডনির অবনতিশীল অবস্থা চিকিৎসকদের জন্য বড় সতর্কবার্তা ছিল। কিন্তু তাঁরা সেটি যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক কিডনি রোগবিশেষজ্ঞ।
১ ঘণ্টা আগে
ইন্টার মায়ামির হয়ে সবশেষ রোববারের ম্যাচটিতে লিওনেল মেসি একটি অ্যাসিস্ট করেছিলেন। তবে মেজর লিগ সকারের (এমএলএস) ন্যাশভিলের বিপক্ষে ম্যাচটিতে হার নিয়েই ৪-১ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল মায়ামিকে। এক সপ্তাহ না যেতেই ফের মাঠে নেমে এবার গোল করলেন মেসি। এবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না আর্জেন্টাইন ফ
১ ঘণ্টা আগে
চোটের কারণে বাবর আজমকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে খেলতে নেমেছে পাকিস্তান। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে ইংলিশদের পেস তোপের সামনে মুখ থুবড়ে পড়ল সফরকারী দলের ব্যাটিং লাইন।
১৩ ঘণ্টা আগে