ব্রাজিল ফুটবল দল এক দুঃসময়ের ভেতর দিয়েই যাচ্ছে। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকভাবে ভালো তো খেলতে পারছেই না, এমনকি ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) টালমাটাল অবস্থা। ফুটবলপ্রধান একবার বরখাস্ত হয়ে আবার ফিরে পাচ্ছেন তাঁর হারানো পদ।
২০২৩-এর ডিসেম্বরে রিও ডি জেনিরো আদালতের রায়ে সিবিএফ-প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন এদনালদো রদ্রিগেজ। রয়টার্সের গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ব্রাজিল সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় সেই পদ ফিরে পেতে যাচ্ছেন রদ্রিগেজ। ব্রাজিলের বিচারমন্ত্রী গিলমার মেন্দেজ গতকাল এই আদেশ দিয়েছেন। অন্যদিকে এ বছরের জুলাই-আগস্টে প্যারিসে শুরু হচ্ছে ২০২৪ অলিম্পিক। রদ্রিগেজকে আগের পদে ফেরানো না হলে এ বছরের অলিম্পিকে ব্রাজিলের খেলার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন মেন্দেজ। মেন্দেজ এক বিবৃতিতে বলেন, ‘এমন পরিস্থিতিতে একটা ঝুঁকি তো থেকেই যাচ্ছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাই পর্বকে সামনে রেখে আগামীকালের (৫ জানুয়ারি, ২০২৪) মধ্যে খেলোয়াড়দের নাম নিবন্ধন করতে হবে।’
সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসের (এসটিজেডি) সভাপতি হোসে পারদিজকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়েছিল আদালত। এ কারণে ফিফা তখন দফায় দফায় চিঠি পাঠিয়েছিল ব্রাজিলকে। তাতে বলা হয়েছিল, আদালত কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তিকে সিবিএফের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে ফিফা মানবে না। কারণ ফুটবলের ব্যাপারে কোনো রকম সরকারি হস্তক্ষেপ ফিফা পছন্দ করে না। নিয়ম ভাঙার দায়ে যেকোনো দলকে যেকোনো টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করতে পারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। এক মাস আগের ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছেন মেন্দেজ।
২০২১ সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন রদ্রিগেজ। এরপর তিনি ২০২২ সালে সভাপতিই নির্বাচিত হয়েছেন। ২০২৬ পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে