ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এর মধ্যে টিকিট ছেড়েছে ফিফা। বিশ্বকাপের টিকিট বলে কথা! বিশ্বজুড়ে এই টিকিটের চাহিদা তাই আকাশচুম্বী। কাতার বিশ্বকাপের টিকিট ছাড়ার প্রথম ২৪ ঘণ্টায় সব মিলিয়ে আবেদন পড়েছে ১২ লাখ।
১৮ ডিসেম্বর শুধু ফাইনাল ম্যাচের জন্য আবেদন করেছেন এক লাখ ৪০ হাজার দর্শক। আর উদ্বোধনী ম্যাচের জন্য আবেদন পড়েছে ৮০ হাজারেরও বেশি। কাতার বিশ্বকাপের টিকিট পেতে সবচেয়ে বেশি আবেদন পড়েছে আর্জেন্টিনা, মেক্সিকো, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত ইংল্যান্ড, ভারত, সৌদি আরব, ব্রাজিল ও ফ্রান্স থেকে।
গত ২০ জানুয়ারি থেকে প্রথম ধাপে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টিকিট বিক্রি। এই সময়ের মধ্যে যেকোনো সময় যেকেউ চাইলে টিকিট কাটতে পারবেন। কারণ টিকিটের আবেদনের জন্য বেধে দেওয়া সময়ের পর ফিফা টিকিট বরাদ্দ শুরু করবে। ফিফার একমাত্র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই টিকিট সংগ্রহ করা যাবে। fifa.com/tickets এই ওয়েবসাইটে গিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট কাটা যাবে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে