১৪ দলের কোপা আমেরিকার সূচি আগেই নিশ্চিত হয়েছিল। জুনে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া লাতিন ফুটবল লড়াইয়ে ৪৮ তম আসরের গ্রুপ পর্বের ড্র হয় গত ডিসেম্বরেই। ‘এ’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ‘ডি’ গ্রুপে গতবারের রানার্সআপ ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, সেটির অপেক্ষা ছিল এতদিন। অবশেষে সেই অপেক্ষা ফুরোল।
আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কানাডাকে। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনা, কানাডার সঙ্গী চিলি ও পেরু। অন্যদিকে ব্রাজিল পেল কোস্টারিকাকে। ‘ডি’ গ্রুপে ব্রাজিল, কোস্টারিকার বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে।
১৬ দল নিয়ে হবে এবারের কোপা আমেরিকা। এর মধ্যে দক্ষিণ আমেরিকার কনমেবল অঞ্চল থেকে আসবে ১০ দল এবং ৬ দল খেলবে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল নিয়ে গঠিত ফেডারেশন কনকাকাফ থেকে। যেখানে কানাডা, কোস্টারিকা দুই দলই পেরিয়ে এসেছে কনকাকাফ প্লে অফের সাঁকো। টয়োটা স্টেডিয়ামে আজ কনকাকাফ নেশনস লিগের প্লে অফ ফাইনালে মুখোমুখি হয় কোস্টারিকা-হন্ডুরাস। হন্ডুরাসকে ৩-১ গোলে হারায় কোস্টারিকা। একই মাঠে অপর ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগোকে ২-০ গোলে হারায় কানাডা।
২১ জুন বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৪ কোপা আমেরিকা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ব্রাজিল। ম্যাচটি হবে ২৪ জুন বাংলাদেশ সময় ভোরে।
২০২৪ কোপা আমেরিকার চূড়ান্ত গ্রুপ:
গ্রুপ ‘এ’: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা
গ্রুপ ‘বি’: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা
গ্রুপ ‘সি’: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ‘ডি’: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৪ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে