ঢাকা: গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় গেছেন সার্জিও আগুয়েরো। ১ জুন বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয় এই আর্জেন্টাইন তারকার। বন্ধু লিওনেল মেসির সঙ্গে আগুয়েরোর জুটি বাঁধা নিয়ে কাল উচ্ছ্বাস প্রকাশ করেছেন আগুয়েরোর বাবা লিওনেল দেল কাস্তিও। একই সঙ্গে পেপ গার্দিওলার চোখের পানিকে ‘ছলনা’ দাবি করে নিজের ক্ষোভও ঝেরেছেন তিনি।
গত ২৩ মে ম্যান সিটির জার্সিতে এভারটনের বিপক্ষে শেষ প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছিলেন আগুয়েরো। ম্যান সিটির ৫-০ গোলে জয়ের ম্যাচে আগুয়েরো করেছিলেন দুই গোল। ইপিএলে আগুয়েরোর বিদায়ী ম্যাচ উপলক্ষে খুব কেঁদেছিলেন গার্দিওলা।
কাল গার্দিওলার এই কান্নাকে ‘মায়াকান্না’ দাবি করে আগুয়েরোর বাবা বলেছেন, ‘আমি গার্দিওলাকে বিশ্বাস করি না। সে আমার ছেলেকে কখনোই তার দলে চাইতো না। গার্দিওলা সব সময় নেতা হতে চান।’
সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটি ছিল আগুয়েরোর শেষ ম্যাচ। সেটি জিতলে সিটির জার্সিতে আগুয়েরোর শেষটা হয়তো আরও রঙিন হতো। তবে সিটির হয়ে ১০ বছরে আগুয়েরো যা পেয়েছেন, তাও কম নয়। ইপিএলে কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড আগুয়েরোর (১৫৮)। পাঁচবার প্রিমিয়ার লিগ জিতেছেন সিটির হয়ে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে