বিশ্বকাপ শুরুর আগেও কান্না করেছিলেন সন হিউয়েন-মিন। তবে গতকালের কান্না আর সেদিনের কান্নার মধ্যে বিস্তর পার্থক্য ছিল। শুরুর আগে কেঁদেছিলেন চোটে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার আশঙ্কায়। আর গ্রুপের শেষ ম্যাচে চোখের জল ছিল আনন্দের।
শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর চোখের জল আর ধরে রাখতে পারেননি সন। পরে তাঁর কান্নার ছবিটি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, এই অশ্রু হচ্ছে তাঁর আনন্দের অশ্রু।
ম্যাচ শেষে সন বলেছেন, ‘এই অশ্রু হচ্ছে আনন্দের অশ্রু। আমরা এই মুহূর্তের জন্য দীর্ঘ অপেক্ষা করেছি। খেলোয়াড় হিসেবে বিশ্বাস ছিল আমরা এটি করতে পারব।’
কঠিন সময়ে সতীর্থদের পাশে পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন সন। ৩০ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘যখন আমার সেরাটা দিতে পারছিলাম না, তখন সতীর্থরা পাশে দাঁড়িয়েছে। তাদের কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে গর্বিতও।’
দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেতে জয়ের বিকল্প ছিল না দক্ষিণ কোরিয়ার। শেষ সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। পর্তুগালের বিপক্ষে বদলি নামা হোয়াং হি-চানের শেষ মুহূর্তের গোলে কোরিয়া জয় পেলেও এর কারিগর ছিলেন সন। যাঁর দুর্দান্ত পাসে এই মিডফিল্ডার দলকে আনন্দোল্লাসে ভাসান।
২-১ গোলে এগিয়ে যাওয়ার পর পর্তুগালের বিপক্ষে শেষ ৬ মিনিটকে দীর্ঘ সময় বলে জানিয়েছেন সন। তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘতম সময় ছিল শেষ ৬ মিনিট।’
শেষ ষোলোয় কোরিয়ার প্রতিপক্ষ ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের সুযোগ দেখছেন সন। টটেনহামের স্ট্রাইকার বলেছেন, ‘বিশ্ব ফুটবলে কেউ জানে না কখন কী ঘটবে। সে হিসেবে আমাদের সুযোগ আছে ব্রাজিলকেও হারানোর। তাদের হারানোর জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেব।’
তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলছেন সন। কিন্তু কোনোবারই দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাননি তিনি। শেষবার ২০১০ যখন নকআউট পর্বে খেলার সুযোগ পায় কোরিয়া তখন দলে ছিলেন না তিনি। সব মিলিয়ে বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ৩ গোল করেছেন সন। অথচ বিশ্বকাপের আগে মুখে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কথা ছিল সনের।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে