কাতার বিশ্বকাপে সমর্থকদের এখন পর্যন্ত মনোরম খেলা উপহার দিয়েছে মরক্কো। ১৯৮৬ বিশ্বকাপের পর আবারও দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন দেখছে বারবারি লায়নরা। দলটি প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর বেলজিয়ামের বিপক্ষে পেয়েছে দারুণ জয়।
গতকাল কাতারের আল থুমামা স্টেডিয়ামে বেলজিয়ানদের ২-০ গোলে হারিয়েছে মরক্কো। বিশ্বকাপ ইতিহাসে আফ্রিকান দলটির এটি তৃতীয় জয়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে মরক্কো।
মরক্কোর এই অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখছেন আশরাফ হাকিমি। ক্রোয়েশিয়া ও বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন পিএসজির এই অ্যাটাকিং ডিফেন্ডার। কিন্তু গতকাল বেলজিয়ামের বিপক্ষে ঐতিহাসিক জয় ছাপিয়ে আলোচনায় আশরাফ হাকিমি এবং তাঁর মায়ের বিশেষ একটি মুহূর্তে।
ছেলের খেলা দেখতে এ দিন মাঠে আসেন হাকিমির মা। গ্যালারিতে বসেই দেখেছেন বেলজিয়াম-মরক্কোর পুরো ম্যাচ। জয়ের পর হাকিমি গ্যালারিতে দৌড়ে গিয়ে মায়ের সঙ্গে আলিঙ্গন করেন। মা সাইদা মৌ, ছেলের গালে চুমু দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। হাকিমিও মায়ের কপালে চুমু দিয়ে ভালোবাসার জানান দেন।
শুধু তাই নয়, এই ম্যাচে গায়ে জড়ানো জার্সিটিও মাকে উপহার দিয়েছেন হাকিমি। গ্যালারিতে থাকা আশপাশের সমর্থকরাও উপভোগ করছিলেন মা-ছেলের নিখাদ এই ভালোবাসার দৃশ্য। ফটোগ্রাফারের ক্যামেরায় এটি ছিল বেলজিয়াম-মরক্কো ম্যাচের প্রেক্ষাপটে সেরা ছবি। মুহূর্তের মধ্যেই এই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
খেলা শেষে এই ছবি দিয়েই আশরাফ হাকিমি টুইটারে পোস্ট করেছেন, ‘উহেব্বুকা উম্মি’। যার বাংলা অর্থ, ‘আমি তোমাকে ভালোবাসি মা’।
আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কনাডার বিপক্ষে খেলবে মরক্কো। এই ম্যাচ জয় পেলে কোনো হিসেব ছাড়াই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে হাকিমিরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে