কয়েক মাস পরই ৩৭ বছরে পা দেবেন লিওনেল মেসি। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপ শুরু হতে বাকি ২ বছরেরও বেশ কিছু সময়। বিশ্বজয়ী মেসি আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার মিশনে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
২০২২ বিশ্বকাপ জিতে লিওনেল মেসি তাঁর আজন্ম লালিত স্বপ্ন পূরণ করেছেন। তাঁর নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা। ১০ নম্বর জার্সি পরে গড়েছেন অনেক রেকর্ডও। ৭ ম্যাচে করেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গতবারই করেছেন মেসি। বিশ্বকাপের পরে জাতীয় দলের জার্সিতে ৮ ম্যাচে করেন ৮ গোল। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসি কবে অবসর নেবেন, তা জানা না গেলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এরই মধ্যে পরিকল্পনা করে রেখেছে। আর্জেন্টিনার গণমাধ্যমকে এএফএ প্রধান ক্লদিও তাপিয়ার বক্তব্য স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা প্রকাশ করেছে। মার্কা বলেছে, ‘মেসি জাতীয় দল থেকে যখন অবসর নেবে, এরপর আমরা ১০ নম্বর জার্সি আর অন্য কাউকে পরতে দেব না। ১০ নম্বর জার্সি তার সম্মানে আজীবনের জন্য অবসরে যাবে। তার জন্য আমরা এটুকু করতে চাই।’
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর চিন্তা এবারই প্রথম নয়। ২০০২ বিশ্বকাপের আগে তৎকালীন এএফএ সভাপতি হুলিও গ্রন্দোনাসহ অন্যান্য কর্তারাও চেষ্টা করেন ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর। তবে তা সম্ভব হয়নি। কারণ ফিফার নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে কোনো দলের ১ থেকে ২৩ নম্বর জার্সি থাকতে হবে। শেষ পর্যন্ত আরিয়েল ওর্তেগা ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন ২০০২ বিশ্বকাপে। প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও পরতেন ১০ নম্বর জার্সি। ১৯৮৬ বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে ম্যারাডোনা এনে দেন আর্জেন্টিনার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের উপলক্ষ্য।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে