ঢাকা: পরশু রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সার্জিও রামোস। রিয়াল ছাড়ার দুঃখ এখনো ভুলতে পারছেন না রামোস। ঘোষণার পরদিনই তাই ক্লাবকে নিয়ে নিজের ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়েছেন এই রিয়াল তারকা। ১৬ বছরে রিয়ালকে কতটা আপন করে নিয়েছিলেন, রামোস যেন সেটাই ফুটিয়ে তুললেন পোস্টে।
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে এসেছিলেন রামোস। ১৬ বছরে রিয়ালের সঙ্গে রামোসের কত স্মৃতিই না জড়িয়ে আছে। কাল রাতে রিয়ালের সঙ্গে সম্পর্ক নিয়ে ফেসবুকে রামোস লিখেছেন, ‘এমন মুহূর্ত আসবে কখনো ভাবিনি। কিন্তু সবকিছুরই তো শুরু আর শেষ আছে। বিদায় জানাচ্ছি এই জার্সিকে, যে জার্সি আমাকে সবকিছুই দিয়েছে। বিদায় বলছি আমার বাড়ি, ক্লাব, সতীর্থ ও ভক্তদের। সবাইকে ধন্যবাদ এই দীর্ঘ পথচলায় আমার সঙ্গে থাকার জন্য।’
রিয়ালের হয়ে রামোসের ব্যক্তিগত অর্জনও কম নয়। রিয়ালে ৬৭১ ম্যাচ খেলে ১০১ গোল করেছেন এই সেন্টার ব্যাক। লস ব্লাঙ্কোসদের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, পাঁচটি লা লিগা শিরোপা, পাঁচটি কোপা ডেল রে এবং চারটি সুপারকোপা ডি এস্পানা জিতেছেন রামোস। নিজের এই অর্জন নিয়ে খুশি রামোস, ‘১৬ বছরের এই দীর্ঘ যাত্রায় আমি যা অর্জন করেছি তাতে আমি খুব খুশি। রিয়ালের হয়ে ২২টি শিরোপা জিতেছি। আমি বিদায় বলব না, শুধু বলবে শিগগিরই দেখা হবে, আমি আবার ফিরব।’
রামোসকে আরও এক বছর থাকার প্রস্তাব দিয়েছিল রিয়াল। তবে শর্ত ছিল, এই এক বছর আগের বেতনের চেয়ে ১০ শতাংশ কম বেতন পাবেন। রামোস চেয়েছিলেন চুক্তিটা দুই বছরের হোক। এতে রাজি ছিল না স্প্যানিশ ক্লাবটি। রিয়াল মাদ্রিদের সঙ্গে তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন রামোস।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে