ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সম্পর্কের কোনো কিছু মানুষের অজানা নয়। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোতে প্রায় শিরোনাম হন জর্জিনা। বর্তমানে নেটফ্লিক্সে প্রচারের অপেক্ষায় আছে তাঁর জীবনী নিয়ে বানানো ডকু-সিরিজ ‘আই এম জর্জিনা’। এই সিরিজে নিজের জীবনের অনেক কিছু তুলে ধরেছেন জর্জিনা। আছে রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্কের আদ্যোপান্তও।
জর্জিনার এই সিরিজ সামনে আসার আগেই বোমা ফাটালেন তাঁর আপনজনেরা। তাঁদের দাবি রোনালদোর সঙ্গে সম্পর্ক হওয়ার পর জর্জিনা আর তাঁদের খোঁজ রাখেন না। জর্জিনার সঙ্গে তাঁদের কোনো যোগাযোগও নাই বলে জানান তাঁরা।
জর্জিনার চাচা জেসুস হার্নান্দেজ জানান, তিনি মাদক চোরাচালানের অভিযোগে জেলে আটক থাকা জর্জিনার বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনতে সহায়তা করেছেন। তবে জর্জিনা সেসব কিছুই মনে রাখেননি। জেসুস বলেন, ‘সে (জর্জিনা) হয়তো আমাদের নিয়ে লজ্জিত। নিজেকে সে হয়তো আমাদের চেয়ে ভালো মনে করে, কারণ আমরা তার মতো বিলাসী জীবন যাপন করি না। আমি তার কাছে কখনো কোনো কিছু চাইনি। রোনালদোর সঙ্গে তার প্রেম হওয়ার পর থেকে সে এক বা দুইবার ফোন করেছিল।’
জেসুসের মতো হতাশ জর্জিনার ৩৩ বছর বয়সী সৎ বোন প্যাট্রিসিয়া রদ্রিগেজও। তিনি বলেন, “আমার ছেলের জন্মদিনে আমি জর্জিনাকে বলেছিলাম সে রোনালদোর জার্সিতে তার স্বাক্ষর নিয়ে দিতে পারবে কি না! সে ‘না’ করে দিয়েছিল। ছুটির দিনে সে নাকি তাকে (রোনালদো) বিরক্ত করতে চায় না।’

মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
২৬ মিনিট আগে
ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগে