চোটের সমস্যা তো কাটছেই না লিওনেল মেসির। এ নিয়ে ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচ মিস করেছেন তিনি। তাঁকে ছাড়া মায়ামি এই তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি। আজ কোনোমতে হার এড়িয়েছে দলটি।
ডিআরভি পিংক স্টেডিয়ামে মেজর লিগ সকারে আজ মায়ামির প্রতিপক্ষ ছিল নিউইয়র্ক সিটি। মেসিকে ছাড়া মায়ামি এই ম্যাচেও খেলেছে দাপটের সঙ্গে। ৬৫ শতাংশ বল দখলে রেখেছিল মায়ামি আর নিউইয়র্ক সিটি নিজেদের দখলে বল রেখেছিল ৩৫ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে এগিয়ে ছিল নিউইয়র্ক সিটি। মায়ামির এক্ষেত্রে শট ছিল ১টি আর ৩টি শট করেছিল নিউইয়র্ক। যেখানে ১৩ মিনিটে নিউইয়র্ক এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা হাতছাড়া হয়েছে। আনদ্রেস জ্যাসনের পাস থেকে মুনসেফ বাকরা বাঁ পায়ে শট নিলেও তা কাজে লাগাতে পারেননি। ১৫ মিনিটে বাকরার আরও এক শট কাছাকাছি এসে লক্ষ্যভ্রষ্ট হয়। এবার অ্যাসিস্ট করেন তালেস ম্যাগনো।
পাল্টা আক্রমণে এরপর গোলের সুযোগ তৈরি করে মায়ামি। ১৯ মিনিটে ফাকুন্দো ফারিয়াস সেটপিস থেকে পাস দেন। তবে সেই পাস থেকে গোলপোস্টের ছয় গজের কাছাকাছি এসেও গোল করতে পারেননি লিওনার্দো কাম্পানা। ২১ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। বেনজামিন ক্রেমাশ্চির পাস থেকে ডেভিড রুইজ হেড দিলেও তা কাজে লাগাতে পারেননি। এভাবে আক্রমণ ও প্রতি আক্রমণে দুই দলই গোলের সুযোগ তৈরি করেছিল। তবে তা কাজে লাগাতে পারেনি কেউই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মায়ামি। ৪৮ মিনিটে নোয়া অ্যালেনের বাঁ পায়ের শট ডিবক্সের অনেক দূর থেকে বেরিয়ে যায়। ১ মিনিট পর অ্যালেন আরেকবার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ৫১ মিনিটে নিউইয়র্কের বাকরার দারুণ শট করেন। তবে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার তা ঠেকিয়ে দিয়েছেন। এরপর ৫৫ মিনিটে মায়ামির ডিক্সন আরোয়োর শট বক্সের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। তারপর ৬৩ মিনিটে নিউইয়র্কের আরও এক শট ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক। অবশেষে ম্যাচে প্রথম গোল হয় ৭৭ মিনিটে। টেভন গ্রের অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করেন সান্টিয়াগো রদ্রিগেজ। একটা পর্যায়ে মনে হচ্ছিল মায়ামির হার সময়ের ব্যাপার মাত্র। একদম শেষ মুহূর্তে হার এড়িয়েছে তারা। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে রবার্ট টেলরের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন টমাস আভিলেস। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় এই ম্যাচ।
১-১ গোলে ড্র হওয়ায় প্লে-অফে খেলা একটু কঠিনই হয়ে গেছে মায়ামির। ৩০ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৫ হারে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৯ নম্বরে থাকা মন্ট্রিয়লের পয়েন্ট ৩৭। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে