ঢাকা: ২০১৫ সালের পর চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি বার্সেলোনা। লিওলেন মেসিরা গত ছয় বছরে যেটা করতে পারেননি, সেটাই করে দেখিয়েছে বার্সেলোনার নারী ফুটবল দল। ২০১৯ সালে ফাইনালে লিঁওর কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বার্সার মেয়েদের।
কাল ফাইনালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে লিঁওর টানা পাঁচবার ইউরোপ–সেরার রাজত্ব ভাঙেন ভিকি ওসাদারা।
পথটা একেবারেই সহজ ছিল না কাতালান মেয়েদের জন্য। বার্সার মেয়েদের ইউরোপ–সেরা হওয়ার এই পথটা খুব কাছ থেকে দেখেছেন জর্ডি মেস্ত্রে। বার্সালোনার সাবেক এই সভাপতি ২০১০ সাল থেকে চার বছর মেয়েদের ফুটবলের দায়িত্বে ছিলেন।
কাছ থেকে দেখেছেন মেয়েদের ফুটবল নিয়ে মানুষের ভাবনা। পৃষ্ঠপোষক থেকে শুরু করে কোনো সুযোগ–সুবিধাই ছিল না। মেয়েদেরও এই বিশ্বাসটা ছিল না, তাঁরা সবার সামনে খেলতে পারেন। ব্যাখ্যাটা জর্ডি দিয়েছেন এভাবে, ‘দায়িত্ব পাওয়ার পর প্রাক্–মৌসুমের প্রস্তুতি দেখতে একদিন ক্যাম্পে গিয়েছিলাম।
কোচসহ সব খেলোয়াড় আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল কোনো অপরাধ করে তাদের সামনে গিয়েছি! একজন পুরুষ বোর্ড কর্মকর্তা তাদের সামনে আসতে পারে, এটা যেন তাদের বিশ্বাসই হচ্ছিল না।’
এই পরিস্থিতি থেকে বার্সার মেয়েরা গত তিনটি চ্যাম্পিয়নস লিগের দুটিতেই ফাইনাল খেলেছে। স্পেনের প্রথম ক্লাব হিসেবে ইউরোপ–সেরা হওয়াও এই পথ ধরেই। সংবাদমাধ্যম–বোর্ড সবার আগ্রহের বাইরে থাকা দলটা প্রথম আলোচনায় আসে ২০১২ সালে। সেবারই প্রথম বড় কোনো শিরোপা জিতেছিল কাতালান মেয়েরা।
বার্সার আগে স্পেনের কোনো ক্লাব এখনো মেয়েদের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে পারেনি। বার্সেলোনার এই দলের প্রায় সব সদস্য একটি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়েছিলেন ২০১৫ সালে। ২০১৫ সালে মেয়েদের ফুটবলের দায়িত্ব নেওয়া মারিয়া টেক্সিডর সেসব দিনের কথা রোমন্থন করেছেন এভাবে, ‘ওরা ম্যাচের পর ম্যাচ হতাশ করেছে। কিন্তু আমরা আমাদের প্রক্রিয়া থেকে কখনোই সরে আসিনি। আমরা একটা কৌশল নিয়ে এগিয়েছিলাম। আজ আমরা সেটার ফল পেয়েছি।’
ইউরোপ–সেরা হওয়ার আবেগ ছুঁয়ে গেছে ভিকি লোসাদাকে। ১৪ বছর বয়সে বার্সায় এসেছিলেন ভিকি। বার্সা অধিনায়কের শৈশবের অচেনা দলটা আজ সবার মুখে মুখে। অচেনা দলটাকে সবার সামনে নিয়ে আসার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘণ্টা মনে পড়ে ভিকির।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে