সৌদি আরবের রাডারে ছিলেন লুকা মদরিচও। কয়েকদিন আগে তাঁর সতীর্থ করিম বেনজমা রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাতিল করে যোগ দিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদে। তাঁদের সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো তো গত জানুয়ারি থেকে আল-নাসরে।
রোনালদো-বেনজেমা বলতেই পারেন, ক্লাবের হয়ে সব তো জেতা শেষ। ক্যারিয়ারের সায়াহ্নেও পৌঁছে গেছি। এখন একটু অর্থবিত্ত কামিয়ে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটিয়ে দেবো।
এই দুই তারকার মতো আরও বেশ কয়েকজন ফুটবলার ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন। বিপুল অর্থের হাতছানি কে বা আর ফেরাতে পারেন। চেলসি ছেড়ে এনগোলা কান্তে যোগ দিয়েছেন ফরাসি সতীর্থ বেনজেমার ক্লাব আল-ইত্তিহাদে। সৌদির ফুটবলে আরেক চেলসি তারকা হাকিম জিয়েশের চুক্তিও যেন সময়ের ব্যাপার। উলভসের অধিনায়ক রুবেন নেভেস চুক্তি সেরেছেন আল-হিলালের সঙ্গে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন কালিদু কুলিবালি। চেলসির সেনেগালিজ ডিফেন্ডারও চুক্তি করেছেন আল-হিলারের সঙ্গে।
তবে এখানেই যেন তাঁদের সঙ্গে মদরিচের পার্থক্য। বয়স ৩৭ হলেও এখনো ইউরোপের ফুটবল খেলার অদম্য ইচ্ছেটা রয়ে গেছে। রিয়ালের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন ২০২৪ সালের জুন পর্যন্ত। ক্লাব কিংবদন্তির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়টি আজ নিশ্চিত করল রিয়াল।
মরুর বুকে ফুল ফোটাতে ইউরোপের বর্তমান চার ব্যালন ডি’অর জয়ী তারকার দিকে চোখ ছিল সৌদির। দুজনকে ইতিমধ্যে নিজেদের বানিয়ে ফেললেও দুই ‘এলএমটেন’-এর সঙ্গে চুক্তি করতে পারে না তারা। চেষ্টা অবশ্য কম হয়নি। লিওনেল মেসিকে রেকর্ড অঙ্কের অর্থের চুক্তির প্রস্তাব দিয়েছিল আল-হিলাল। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে।
আরেক ব্যালন ডি’অর জয়ী মদরিচকে পেতেও চেষ্টা চালিয়েছিল সৌদি প্রো লিগ। এই মাসেই রিয়ালের সঙ্গে তাঁর আগের চুক্তি শেষ হওয়ার কথা ছিল। যার কারণে মদরিচের সৌদিতে যাওয়ার গুঞ্জনের হাওয়াও বইছিল জোরেশোরে। তবে রিয়ালের কাছে এখনো এই অভিজ্ঞ মিডফিল্ডার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। লস ব্লাঙ্কোসরাও কোনো ঝুঁকি না নিয়ে চুক্তি নবায়ন করে নিল।
টনি ক্রুস, দানি কাবেয়োস ও নাচো ফার্নান্দেজের পর রিয়ালের সঙ্গে গ্রীষ্মকালীন চুক্তি সারলেন মদরিচ। ক্রোয়াট অধিনায়কের সঙ্গে চুক্তি বাড়ানোর প্রসঙ্গে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘এই জার্সিতে তাঁর ১১ মৌসুমে সে ৪৮৮ ম্যাচ খেলে ২৩টি শিরোপা জিতেছে।’
২০১২ সালে টটেনহাম ছেড়ে মাদ্রিদে আসেন মদরিচ। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা ও দুটি কোপা দেল রে জিতেছেন জিতেছেন। রোনালদো-মেসির এক দশকের দাপট ভেঙে ২০১৮ সালে জেতেন ব্যালন ডি’অর।
আগামী সেপ্টেম্বরে ৩৮ বছর পূর্ণ হবে মদরিচের। এ বয়সেও তরুণদের সঙ্গে সমান পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন তিনি। কয়দিন আগে ক্রোয়েশিয়াকে নিয়ে গিয়েছিলেন উয়েফা নেশনস লিগের ফাইনালে। এর আগে গত ডিসেম্বরে খেলেছেন বিশ্বকাপের সেমিফাইনাল। তবে ক্লাবের হয়ে এতকিছু জিতলেও এখনো আন্তর্জাতিক শিরোপা জেতা হয়নি তাঁর। রিয়ালের হয়ে ২৩টি শিরোপা জিতেছেন। ব্লাঙ্কোসদের হয়ে সর্বোচ্চ শিরোপায় তাঁর চেয়ে এগিয়ে কেবল মার্সেলো ও বেনজেমা (২৪ টি)।
গত সপ্তাহে স্পেনের বিপক্ষে নেশনস লিগে হারে ক্রোয়েশিয়া। সেই ম্যাচের পর গুঞ্জন উঠেছিল, মদরিচ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। হয়তো খেলতে পারেন ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩০ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে