‘এল ক্লাসিকো’তে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখা যায় না চার বছর হতে চলছে। প্রজন্মের সেরা দুই তারকার শূন্যতাও ধ্রুপদি লড়াইয়ের রোমাঞ্চে খুব একটা ভাটা লাগেনি। স্পেনের ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দুই ক্লাবের আরেকটি মহারণ দেখা যাবে আজ রাতেই।
লড়াইয়ের মঞ্চ রিয়াল মাদ্রিদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যু। স্প্যানিশ লা লিগার এই মৌসুমের প্রথম লেগের ম্যাচে অবশ্য ন্যু ক্যাম্পে গিয়ে বার্সেলোনাকে সহজে (২-১) হারিয়ে এসেছে কার্লো আনচেলত্তির দল। এবারের সাক্ষাৎ তাই বার্সার জন্য নিছক প্রতিশোধের উপলক্ষ। রিয়ালের জন্য ফলটার পুনরাবৃত্তির। বড় ম্যাচের আগে দুই দলই আছে দারুণ ছন্দে। শেষ ছয় ম্যাচের পাঁচটিতে জিতে ‘এল ক্লাসিকো’র প্রস্তুতি সেরেছে রিয়াল-বার্সা।
শেষ তিনটি ম্যাচে জিতে ‘এল ক্লাসিকো’ কিছুটা হলেও ক্লিশে করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। এবার ছন্দটা ধরে রাখাই চ্যালেঞ্জ। নিজেদের হারিয়ে খুঁজতে থাকা বার্সা যে এখন চেনা রূপে। তাদের বদলে যাওয়ার রূপকার নতুন কোচ জাভি হার্নান্দেজ। স্প্যানিশ কোচের ছোঁয়াতেই বদলে গেছে কাতালান জায়ান্টরা।
শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি যথার্থই বললেন, ‘বার্সেলোনা কখনো তাদের পরিচয় বদলায় না। এই ক্লাবটার একটা স্বচ্ছ স্বকীয়তা আছে। তাদের খেলার ধরনের সঙ্গে জাভি ভালোভাবেই মানিয়ে নিয়েছে। তার (জাভি) অধীনে দলের অনেক উন্নতি হয়েছে।’
ম্যাচের আগে রিয়াল শিবিরে দুঃসংবাদ—চোটে পড়েছেন করিম বেনজেমা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে