কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে সুখবর পেলেন জিয়ান্নি ইনফান্তিনো। চার বছরের জন্য আবারও ফিফার সভাপতি নির্বাচিত হলেন ইনফান্তিনো।
এই নিয়ে তৃতীয়বারের মতো ফিফার সভাপতি নির্বাচিত হলেন ইনফান্তিনো। এবার তিনি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফিফার বিবৃতি অনুসারে, গত বুধবার ছিল ডেডলাইন। একমাত্র ব্যক্তি হিসেবে নিজের নাম দিয়েছেন ইনফান্তিনো। কনমেবল, এএফসি ও সিএফ সবারই সমর্থন তিনি পেয়েছেন। এই সুইস-ইতালিয়ান বলেন, ‘ফিফার ২০০ সদস্য, ছয় ফেডারেশনর সবাইকে ধন্যবাদ, যাঁরা আমাকে সমর্থন দিয়েছেন। বিশ্ব ফুটবলের জন্য আরও চার বছর কাজ করতে পারব দেখে নিজে খুব সম্মানিত বোধ করছি।
এর আগে দুবার ফিফার সভাপতি নির্বাচিত হয়েছিলেন ইনফান্তিনো। ২০১৬ সালে এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাকে ফাইনাল রাউন্ডে হারিয়ে তিন বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৮ বিশ্বকাপের পর ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন।
২০ নভেম্বর কাতারে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর শেষ হবে এবারের টুর্নামেন্ট।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে