জিয়ানলুইজি দোনারুমার বাড়িতে হয়েছে ভয়ংকর ডাকাতি। কয়েক কোটি টাকার জিনিসপত্র চুরি হয়েছে পিএসজির এই গোলরক্ষকের বাড়ি থেকে।
পুলিশের সূত্র ফরাসি গণমাধ্যমকে জানিয়েছে, গতকাল গভীর রাতে ঘটেছে ডাকাতির ঘটনা। প্যারিসে দোনারুমা ও তাঁর সঙ্গিনী অ্যালেসিয়া এলিফান্তিকে বেঁধে রেখে একদল ডাকাত এই ঘটনা ঘটিয়েছে। বাড়ির লোকেরা স্থানীয় পুলিশকে জানিয়েছেন এবং তাঁদের (দোনারুমা ও এলিফান্তি) হাসপাতালে নিয়ে যান। ঘটনায় হালকা চোট পেয়েছেন দোনারুমা। আর ডাকাত দল পালিয়ে তাদের বাড়ি থেকে কাছাকাছি এক হোটেলে আশ্রয় নেয়। কত টাকার জিনিসপত্র চুরি হয়েছে, তার সঠিক পরিমাণ জানা যায়নি। তবে ফ্রান্সের সংবাদমাধ্যম অ্যাক্টু সেভেনটিন জানিয়েছে, ডাকাতেরা স্বর্ণালঙ্কার, ঘড়ি, দামী কাপড় চুরি করেছে। চুরি হওয়া জিনিসপত্রের নাম ৫ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৬ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা। প্যারিস প্রসিকিউটরস অফিস বিবিসিকে বলেছে, ‘মিস্টার দোনারুমার বাড়িতে যে সশস্ত্র ডাকাতি হয়েছে, সেই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।’
দোনারুমাই প্রথম পিএসজি ফুটবলার হিসেবে যে ডাকাতদের আক্রমণের শিকার হয়েছেন, তা নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ সময় ফুটবলাররা বাড়িতে ছিলেন না। এর আগে ২০২১ এর মার্চে প্যারিসের পশ্চিমে ইভেলিনসে মারকিনিওসের বাড়িতে ডাকাতি হয়েছিল। ব্রাজিলিয়ান ফুটবলার ঘটনার সময় ম্যাচ খেলছিলেন তবে তাঁর বাবা ও দুই মেয়ে। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাবাকে আহত করেছিল ডাকাতরা। এই ঘটনায় এ বছরের জানুয়ারিতে দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে